চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ টাকার জন্য যাত্রীর লাথিতে অটোচালকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার রাস্তায় যানবাহন ও পথচারীদের ভিড়, ব্যস্ত শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে যাত্রীর লাথিতে মারা গেছেন আলিম হোসেন (৪০) নামের এক অটোরিকশা চালক। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালের দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ধনাইট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত অটোরিকশা চালক গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

Banglabid

আটক ফজলুল হক (৩৫) শেরপুরের নালিতাবাড়ী এলাকার মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমান গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ধনাইদ এলাকার ইউসুফ মার্কেট যাওয়ার কথা বলে রিকশায় ওঠেন ফজলুল। তিনি ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছলে রিকশাচালক আলিম হোসেনের সাথে ৫ টাকা বেশি ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

বাকবিতণ্ডার এক পর্যায়ে অটোরিকশা চালককে লাথি মারেন ফজলুল। এসময় আলিম রিকশার সাথে ধাক্কা খায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফজলুলকে আটক করে পুলিশ।

Reneta

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিকশাচালকমৃত্যুযাত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা একাডেমির মহাপরিচালককে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অভিনন্দন

পরবর্তী

কারখানা খোলার প্রথম দিন রাস্তায় পুলিশি চেকপোস্ট শিথিল

পরবর্তী
বাংলাদেশে কারখানা খোলার প্রথম দিন রাস্তায় মানুষের দীর্ঘ লাইন, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারখানা খোলার প্রথম দিন রাস্তায় পুলিশি চেকপোস্ট শিথিল

বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা প্রদান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হল অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ

সর্বশেষ

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT