চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ কোটি গ্রাহক অন্তর্ভূক্তির প্রক্রিয়া শুরু করল “নগদ”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ন ১৩, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা “নগদ” ও মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড-এর (রবি-এয়ারটেল) ৫ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তিতে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের ইতিহাসে আর্থিক অন্তর্ভূক্তির একটি যুগান্তকারী উদাহরণ সৃষ্টি হলো।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানায় বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা “নগদ”।

বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি “নগদ” ও রবি আজিয়াটা লিমিটেড-এর (রবি-এয়ারটেল) মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে রবি ও এয়ারটেল গ্রাহকেরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিন সেট করে ১০ সেকেন্ডেই “নগদ”-এর গ্রাহক হয়ে যেতে পারবেন।

রেজিস্ট্রেশনের তিন দিনের (৭২ ঘণ্টা) মধ্যে যেকোনো পরিমাণ টাকা ক্যাশ ইন করে “নগদ”-এর অফিসিয়াল ফেসবুক পেজ-এ নির্দিষ্ট মন্তব্যের ঘরে মন্তব্য করে গ্রাহক লাখপতি হয়ে যেতে পারেন। এ ছাড়া নিশ্চিত ২৫ টাকা তো থাকছেই।

রবি ও এয়ারটেল-এর গ্রাহকেরা ইউএসএসডি (*১৬৭#) অথবা অ্যাপের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মুহূর্তে পিন নম্বর সেট করে “নগদ” অ্যাকাউন্ট খুলতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ের কারণে ‘লাখপতি’ উদ্যোগটির ৫ শতাংশ টাকা করোনা ভাইরাস মোকাবিলায় “নগদ”-এর সামাজিক উদ্যোগের (‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’) আওতায় ব্যয় করা হবে। এ ছাড়া রবি ও এয়ারটেল গ্রাহকেরা “নগদ”-এর মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন।

Reneta

পাশাপাশি নতুন রেজিস্ট্রেশন করা রবি ও এয়ারটেল গ্রাহকেরা মোবাইল রিচার্জে পাচ্ছেন অভাবনীয় সব অফার। বিস্তারিত জানতে “নগদ”-এর ফেসবুক পেইজ-এ চোখ রাখুন।

করোনাদুর্গতদের সাহায্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বল্প আয়ের ৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে নগদ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এই উদ্যোগের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ১৭ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দেবে “নগদ”, যা যেকোনো এমএফএস-এর মধ্যে সর্বোচ্চ।

এর মাধ্যমে সরকারের ৪২৫ কোটি টাকা উপকারভোগীদের কাছে মুহূর্তে পৌঁছে দেবে রাষ্ট্রীয় সেবা “নগদ”। আর উপকারভোগীদের এই টাকা উত্তোলনে কোনো টাকা খরচ করতে হবে না। এ ছাড়া তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন দিতে সরকার যে প্রণোদনা প্রদান করেছে, সেই টাকা পেতে সম্প্রতি ১০ লাখেরও বেশি গ্রাহক “নগদ” অ্যাকাউন্ট খুলেছেন।

যুগান্তকারী এই উদ্যোগ দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভূক্তিতে আনতে সহায়তা করবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বাংলাদেশে সূচনা হবে ডিজিটাল বিপ্লবের এক নতুন অধ্যায়, যা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে সহায়তা করবে।

এই চুক্তির ফলে খুব অল্প সময়ের মধ্যে প্রায় ৭ কোটি গ্রাহক ভিত্তি তৈরি করতে সক্ষম হবে “নগদ”। বিশ্বে এই প্রথম আর্থিক অন্তর্ভূক্তির এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করল “নগদ”। এর মধ্য দিয়ে গ্রাহক সংখ্যায় দেশের ১ নম্বর এমএফএস সেবা হিসেবে প্রতিষ্ঠিত হবে “নগদ”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদরবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT