চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৪ শতাংশ সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাজারের অর্ধেকের বেশি সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী নেই। বাংলাদেশের ৫৪ শতাংশ সিগারেটের প্যাকেটে আইন অনুযায়ী স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করা হয়নি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জনস্ হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন (বিসিসিপি) এবং প্রজ্ঞা’র যৌথ আয়োজনে ‘টোবাকো প্যাক সার্ভিলেন্স সিস্টেম (Tobacco Pack Surveillance System): বাংলাদেশের সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কীকরণ বার্তার উপস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে গবেষণা ফলাফল উপস্থাপন করেন জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের  (কো- প্রিন্সিপাল ইনভেস্টিগেটর)  অধ্যাপক, ডিজিজ প্রিভেনশন এবং পরিচালক ড. জোয়ানা কোহেন।

তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে তামাকপণ্যের প্যাকেটে শুধুমাত্র লেখাযুক্ত স্বাস্থ্যসতর্কবাণী বিদ্যমান। তবে আগামী ১৯ মার্চ ২০১৬ সাল থেকে বাংলাদেশে সকল তামাক পণ্যের মোড়কে ছবিযুক্ত স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, যেহেতু তামাক বিজ্ঞাপনের প্রচলিত পদ্ধতিগুলো বাংলাদেশসহ অনেক দেশ সীমিত বা নিষিদ্ধ করেছে, সেহেতু তামাক কোম্পানিগুলো নতুন ধূমপায়ী সৃষ্টি করতে এবং বিদ্যমান ধূমপায়ীদের ধরে রাখতে সিগারেট প্যাকেটগুলোকেই বিজ্ঞাপনের জন্য ব্যবহার করে থাকে। এই সতর্কবাণী না থাকলে প্রচার অভিযান দুর্বল হয়ে পড়বে।

আইজিটিসি ধূমপায়ীর সংখ্যা বেশি এমন ১৪টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে (বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া ফেডারেশন, থাইল্যান্ড, তুরস্ক, ইউক্রেন এবং ভিয়েতনাম) বিভিন্ন সিগারেটের প্যাকেটে সতর্ক বার্তার উপস্থিতি নিয়মতান্ত্রিকভাবে পর্যবেক্ষণ ও নথিভুক্ত করে আসছে যা টোবাকো প্যাক সার্ভিলেন্স সিস্টেম  হিসেবে বিশ্বের তামাক নিয়ন্ত্রণ কর্মকান্ডে বিশেষভাবে পরিচিত।

ট্যাগ: বিসিসিপি-প্রজ্ঞা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫৪ শতাংশ সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী নেই

পরবর্তী

পিরামিডের ওপরে অবৈধভাবে উঠলেন পর্যটক (ভিডিও)

পরবর্তী

পিরামিডের ওপরে অবৈধভাবে উঠলেন পর্যটক (ভিডিও)

পিরামিডের ওপরে অবৈধভাবে উঠলেন পর্যটক (ভিডিও)

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT