চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৪১ রানে বাংলাদেশের ইনিংস ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দল ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান তোলার পর প্রথম ইনিংস ঘোষণা করেছে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির ৩০ মিনিট আগে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা।

তৃতীয় দিনের প্রথম সেশনে ১৮ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান যোগ করেছে বাংলাদেশ। ফিফটি পূর্ণ করে আউট হন লিটন দাস। ৬৮ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

লঙ্কান বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো একাই নিয়েছেন চার উইকেট।

আলোর স্বল্পতায় ২৫ ওভার আগেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে তোলে ৪৭৪ রান। মুশফিক ৪৩ ও লিটন ২৫ রানে অপরাজিত ছিলেন আগের দিন।

এর আগে মুমিনুলের ইনিংস থামে ১২৭ রানে। ৩০৪ বলের ইনিংসটি সাজান ১১টি চারে। তার আগে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচ দেন এ বাঁহাতি।

শান্তর বিদায়ে ভাঙে মুমিনুলের সঙ্গে তৃতীয় উইকেটে ২৪২ রানের ম্যারাথন জুটি। টেস্টের প্রথম দিন শেষে শান্ত-মুমিনুলের অবিচ্ছিন্ন জুটি ছিল ১৫০ রানের। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনও স্বাগতিকদের হতাশ করে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন।

Reneta

দুজনে গড়েন তৃতীয় উইকেটে দেশের হয়ে রেকর্ড জুটি। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের আগের রেকর্ড ছিল ২৩৬ রানের।

ক্যান্ডি টেস্ট ‍শুরুর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দশটি সেঞ্চুরি ছিল মুমিনুলের। সবই দেশের মাটিতে। ৮ বছরের ক্যারিয়ারে বিদেশের মাটিতে ছিল না সেঞ্চুরির কীর্তি। অবশেষে সেই আক্ষেপ মেটান বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

আগের দিন ৬৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। ১২৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেন শান্ত। বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তোলে ৩০২ রান। টাইগার ওপেনার তামিম ইকবাল ৯০ রান করে আউট হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্ডিবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬

আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT