বিনোদন

৫৩ সেকেন্ডের শর্টফিল্ম!

৫৩ সেকেন্ডের শর্টফিল্ম!

মাত্র তিপ্পান্ন সেকেন্ডের এই শর্ট ফিল্মটিতে একটি মাত্র দৃশ্য, সংলাপও মাত্র একটি। সৃষ্টির শ্রেষ্ঠ জীবের কেউ কেউ পশুর প্রতি কতোটা নির্দয় তা এই ক্ষুদ্র চলচ্চিত্রটির উপজীব্য বিষয়।

রচনা করেছেন জনপ্রিয় লেখক এ এইচ এম এনামুল হক। মেধাবী পরিচালক এস এম সোহেল খান গল্পটি খুবই সাবলীলভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন।

চিত্রগ্রহণে ছিলেন মাহমুদুল হাসান। সম্পাদনায় ছিলেন বিজ্ঞাপন নির্মাতা আসাদ। ‘হাড্ডি মাংস’ শর্ট ফিল্মটি দেখলে যে কারো হৃদয়ে জীব জন্তুর জন্য একটু হলেও মায়া অনুভব করতে পারবেন। এ এইচ এম এনামুল হক ও তার জে বি নামের পোষা কুকুরটির অভিনয় দর্শকদের ভাবিয়ে তুলবে এটা নিশ্চিত বলা যায়। এই শর্ট ফিল্মে অধম প্রাণীদের প্রতি উত্তমদের দয়াশীল হওয়ার আহবান খুঁজে পাওয়া যায়।

তিপ্পান্ন সেকেন্ডের শর্টফিল্ম:

বিষয়:শর্টফিল্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…