চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ মুক্তিযোদ্ধা সম্মাননায় বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্মরণ, শ্রদ্ধা আর ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননার মধ্যদিয়ে দুই দিনব্যাপী বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে দুই দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করে সংগঠনটি।

যারা দেশমাতৃকার জন্য অকাতরে বিলিয়েছে নিজেদের প্রাণ গানে গানে সেই বীর সেনানীদের স্মরণ করা হয়। বিভিন্ন সংগঠনের দলীয় গান, আবৃত্তি, নৃত্য ও নাটকের পরিবেশনায় জমে ওঠে এ আয়োজন।

শুরুতে বিজয় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে ছিল আলোচনা সভা। অনলাইনে আলোচনায় যুক্ত হন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. কাজী ফিরোজ রশীদ। উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মো. জুলহাস মিয়া । আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস ঘোষ বাবুরাম ও সাধারণ সম্পাদক হানিফ খান।

জাতীয় পর্যায়ে বিভিন্ন শিল্পী ও ৩৫টি সংগঠনের নেতৃবৃন্দের নাচ, গান, নাটক ও আবৃত্তির পরিবেশনায় দুই দিন মেতে ছিল পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক।

আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক পরিবেশনা

 

Reneta

সভাপতির বক্তব্যে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, মহান বিজয় দিবসে বাঙালি জাতির জীবনে তাৎপর্যপূর্ণতা বহন করে। বাঙালি জাতির জন্য এই দিনটি খুবই গর্বের ও আনন্দের। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিকামী বাঙ্গালী এ বিজয় ছিনিয়ে এনেছিলো।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তারই সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ বিজয়ের পূর্ণ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা রক্ষার দায়িত্ব পালন করছেন তারই সুযোগ্য কন্যা। তিনি আছেন বলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আজ বাস্তবে রূপ নিচ্ছে। আজ জাতির কাছে রাষ্ট্রের সকল উন্নয়নের অগ্রগতি দৃশ্যমান হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো বাস্তবে রূপ দিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্মাননা স্মারক

 

আয়োজনে আরও যুক্ত ছিলেন আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নুসরাত ইয়াসমিন রুমপা,বিজয় দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আকবর বাবুল, হারুন উর রশীদ, খোরশেদ আলম মাসুদ, নিয়াজ আহমেদ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ পলাশ, উপ-ত্রাণ সম্পাদক শাহজালাল রিপন, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন ফালান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউসার হক, ঢাকা দক্ষিণ যুবলীগ নেতা মনির হোসেন হাওলাদার, ফিরোজ আহমেদ, রাহাত হুসাইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধমুক্তিযোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুত মৌলভীবাজার

জুন ১৭, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

জুন ১৭, ২০২৬

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT