চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ থেকে এক উইকেট দূরে রাজ্জাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
খুলনা ক্রিকেট মাঠে জয়ী খেলোয়াড়ের ছবি, তিনি ট্রফি হাতে ধরে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে অপেক্ষা বাড়ল আব্দুর রাজ্জাকের। জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি স্পিনার বিসিএলের ম্যাচে শুক্রবার ইস্ট জোনের তিন উইকেট তুলে নিয়েছেন। চূড়ায় পা রাখতে প্রাইম ব্যাংক সাউথ জোনের স্পিনারের দরকার ছিল আর একটি মাত্র উইকেট। কিন্তু ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয় রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে রাজ্জাককে।

বিকেএসপিতে ইস্ট জোনের প্রথম ইনিংস থেকে ৬ উইকেট তুলে নিয়েছিলেন রাজ্জাক। ৪০.৫ ওভার হাত ঘুরিয়ে ১৭৮ রানে ঘূর্ণিঝড় তোলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটি ৩০তম ৫ উইকেট ৩৫ বছর বয়সী স্পিনারের, খেলেছেন ১১২টি ম্যাচ।

শুক্রবার যখন বল হাতে নিলেন, ৫০০ ছুঁতে আর চার উইকেট প্রয়োজন ছিল। দিনের খেলার শেষবেলার আরেকবার ঘূর্ণি মায়াজাল ছড়িয়ে ছুটছিলেন। ১০ ওভার হাত ঘুরিয়েই ৩ উইকেট তুলে নেন। এরপরই সাউথ ও ইস্ট জোনের ম্যাচটি পয়েন্ট ভাগাভাগিতে সমাপ্ত হয়।

২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে জাতীয় দলে বাতিলের খাতায় রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটে অবশ্য টানা পারফর্ম করে গেছেন। গত পাঁচ মৌসুম ধরেই ছিলেন ধারাবাহিক, আড়াইশ কাছে উইকেট জমা করেছেন সময়টাতে। বিসিএলের গত আসরেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি, ৬ ম্যাচে ৩৮ উইকেট ঝুলিতে পুরেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।

রাজ্জাক টাইগার দলের হয়ে ১২ টেস্টে ২৩ উইকেট পেয়েছেন। এছাড়া ১৫৩ ওয়ানডেতে ২০৭ ও আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৩৪ ম্যাচে ৪৪ উইকেট আছে তার। এছাড়া লিস্ট-এ ম্যাচে ৩৭৫ উইকেট শিকার করেছেন।

রাজ্জাকের অপেক্ষা বাড়ার দিনে ড্র ম্যাচে জ্বলেছেন লিটন দাস। ইস্ট জোনের ওপেনার ৩ চার ও এক ছয়ে ৬৭ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেছেন। ইস্টরা ৪ উইকেটে ৯৩ রানে থাকার সময় ম্যাচ ড্রয়ের ঘোষণা আসে।

Reneta

ইস্ট জোন প্রথম ইনিংসে তুলেছিল ৫৪৬ রান। মুমিনুল ২৫৮ ও জাকির ১১৯ রান করেছিলেন। মুমিনুল দ্বিতীয় ইনিংসে ১৩ রানেই ফিরেছেন। পাঁচ বছর পর বিসিএল খেলতে নামা মোহাম্মদ আশরাফুল প্রথম ইনিংসে ১৩ রানের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। রাজ্জাকের বলে এলবিডব্লিউ হওয়ার পর গোল্ডের ডাক তার নামের পাশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএলরাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুলহ্যামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT