চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ সোনা ও ৩ ব্রোঞ্জ, ৭ পদকে এমা ম্যাকিওনের ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২১
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

টোকিও অলিম্পিক থেকে সাঁতারে ৪টি স্বর্ণ পদক ও ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে বাড়ি যাচ্ছেন এমা ম্যাকিওন। সঙ্গে নিয়ে যাচ্ছেন অনন্য এক কীর্তি গড়ার ইতিহাস। এক গেমসে ৭ পদকের বিরল অর্জনে যে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ান সাঁতারু।

২৭ বছর বয়সী এমা মেয়েদের ১০০ মিটার ব্যক্তিগত ফ্রিস্টাইল সাঁতারে সোনা জিতেছেন। সোনার হাসি এসেছে মেয়েদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে, মেয়েদের ৪*১০০ মিটার মেডেলে রিলেতে এবং মেয়েদের ৫০ মিটার ব্যক্তিগত ফ্রিস্টাইল ইভেন্টে।

পাশাপাশি মিক্সড ৪*১০০ মেডেলে রিলে, ব্যক্তিগত ১০০ মিটার বাটারফ্লাই ও মেয়েদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে এমা জিতেছেন ব্রোঞ্জ। যা তাকে বসিয়েছে অনন্য রেকর্ডের পাতায়।

অলিম্পিক ইতিহাসে প্রথম কোনো নারী সাঁতারু হিসেবে এক গেমসে ৭ পদক জিতলেন এমা। সাঁতারে এক আসরে রেকর্ড ৭ পদকের কীর্তি আছে তিনজনের, তিনজনই পুরুষ অ্যাথলেট। তারা- মাইকেল ফেলপস, মার্ক স্পিটজ ও ম্যাট বিওনডি।

সাঁতারের বাইরে আর একজন নারী অ্যাথলেটের আছে এক গেমসে ৭ পদকের কীর্তি। রাশিয়ার মারিয়া গরোখভস্কায়া, জিমন্যাস্টিকসে ১৯৫২ আসরে সাত পদকের কীর্তি গড়েছিলেন তিনি।

এমা রোববার দুবার পুলে নামেন। প্রথমে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৩.৮১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনার হাসি আনেন। সবশেষ সোনাটি জেতেন বিশ্বরেকর্ড গড়ে।

Reneta

অস্ট্রেলিয়ার মেয়েদের দলের হয়ে ৪*১০০ মিটার মেডলে রিলেতে বিশ্বরেকর্ড গড়েছেন। যে দলে এমার সাথে ছিলেন কাইলি ম্যাকিওন, কেট ক্যাম্পবেল ও চেলসি হজ। তারা ৩ মিনিট ৫১.৬০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন।

এমার ঝুলিতে এখন ১১টি অলিম্পিক পদক, যার ৫টি সোনার। আর কোনো অস্ট্রেলিয়ান অ্যাথলেটই ১০ বা ততোধিক অলিম্পিক পদক জয়ের কীর্তি গড়তে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক-২০২১অস্ট্রেলিয়াটোকিও অলিম্পিক-২০২১লিড স্পোর্টসসাঁতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব সিনেমা দেখলেই মনে পড়বে বন্ধুর কথা

পরবর্তী

মুখ থুবড়ে পড়েছে উচিতপুরের মিনি কক্সবাজার

পরবর্তী

মুখ থুবড়ে পড়েছে উচিতপুরের মিনি কক্সবাজার

দোকানপাট খুলতে চান ব্যবসায়ীরাও

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT