চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৫৩৭তম দিনে ১০২ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জন। গতকাল মৃত্যু সংখ্যা ১১৪ জন ছিল।

চলতি বছরের গত ১৮ এপ্রিল ১০২ জনের মৃত্যু হয়। এর আগে গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়।এদিন শনাক্ত হয়েছেন চার হাজার ৯৬৬ জন রোগী। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩৪ হাজার ১১১টি পরীক্ষায় চার হাজার ৬৯৮ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬৫ লাখ ১৪ হাজার ১৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২২ লাখ ৭৪ হাজার ৫৭৯ টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৮৮ হাজার ৭৬৫টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় আট হাজার ৩১৪ জনসহ মোট ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ২৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১০২ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৫০ জন নারী। তাদের মধ্যে ১০১ জনের হাসপাতালে (সরকারিতে ৭৫ জন, বেসরকারিতে ২৬ জন) ও বাড়িতে এক জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৫ হাজার ৭২৯ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৪ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২১ হাজার ৯৩২ জন, যার শতকরা হার ৮৫ দশমিক ২৪ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ২৫ জন, যার শতকরা হার ১১ দশমিক ৭৬ শতাংশ। বাসায় ৭৩৯ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮৭। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৩ জন, যার শতকরা হার দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৬ হাজার ৭৬০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৫ দশমিক ১৪ শতাংশ এবং আট হাজার ৯৬৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৪ দশমিক ৮৬ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০২ জনের মধ্যে এগারো থেকে বিশ বয়সী দু’জন, একুশ থেকে ত্রিশ বছর বয়সী দু’জন, ত্রিশোর্ধ্ব ১০ জন, চল্লিশোর্ধ্ব ১৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৩ জন, ষাটোর্ধ্ব ২৬ জন, সত্তরোর্ধ্ব আটজন ও আশি উর্ধ্ব তিনজন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে আটজন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে চারজন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজন।

করোনাভাইরাসে বিশ্বের ২২২টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২১ কোটি ৪৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৮০ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ কোটি ২২ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৫৯ লাখ টাকা দিলো ইনসেপ্টা

পরবর্তী

করোনাকালে বিসিবির আয় বেড়ে দ্বিগুণ

পরবর্তী
বিসিবির বার্ষিক সাধারণ সভা, আগস্ট ২৬, ২০২১, ঢাকায় অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে বিসিবির আয় বেড়ে দ্বিগুণ

নির্বাচনী সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা, সবাই মাস্ক পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক্তার আমাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছে: নাজমুল হাসান

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT