চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’, বাংলাদেশে আঘাত হানার শঙ্কা 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
পরিবেশ
A A

বঙ্গোপসাগরে আয়লা বা আম্ফানের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যা চলতি মাসেই প্রবল বেগে আঘাত হানতে পারে বাংলাদেশ। ঘূর্ণাবতটি যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে তখন এর নাম হবে ‘রেমাল’।

ভারতের আবহাওয়া অধিদপ্তর এবং দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এটি আগের ঘূর্ণিঝড়গুলোর থেকেও বেশি শক্তিশালী হতে পারে। শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’ মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে। আগামী ২০ মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে।

ভারতের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২৪ মে’র দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে অগ্রসর হবে এই ঝড়। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে।

এই বিষয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডাব্লিউওটি) এর চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী ২০ থেকে ২২ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে।

তিনি আরও বলেন, তবে এটি সৃষ্টি হওয়ার আগেই এর শক্তিমত্তা সম্পর্কে ধারণা দেওয়া ও এর গতিপথ সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে যথেষ্ট অস্থিতিশীলতা থাকবে পূর্বাভাসে। হরহামেশাই যা পরিবর্তন হতে পারে। তাই একটি পরিষ্কার ধারণা পেতে আমাদের অন্তত ২০ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়টির মিয়ানমারের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, একটি ঘূর্ণাবত সৃষ্টি হতে পারে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় রিমালবঙ্গোপসাগরবাংলাদেশরিমাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জুলাই ২৫, ২০২৬

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ২৫, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT