বাংলাদেশ

রাজধানীতে ব্যাটারিচালিত যান বন্ধ, সারাদেশে ‘নো হেলমেট নো ফুয়েল’

রাজধানীতে ব্যাটারিচালিত যান বন্ধ, সারাদেশে 'নো হেলমেট নো ফুয়েল'. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ব্যাটারিচালিত যানবাহন বন্ধের কারণে রাস্তায় যানজট ও পরিবর্তিত পরিস্থিতি দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সড়কে দুর্ঘটনা রোধে ঢাকাসহ সারাদেশে ‘নো হেলমেট নো ফুয়েল’ নীতি কার্যকরের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া রাজধানী এবং মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

আজ (১৫ মে) বুধবার রাজধানীর বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর বাইরে মোটরসাইকেলে শৃংখলা নেই। তাই সারাদেশে হেলমেট ছাড়া কোন মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, জরুরি পরিষেবা ছাড়া কোন গাড়িতে হুটার (ইলেকট্রিক হর্ন) ব্যবহার করা যাবে না।

সেসময় সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের প্রস্তাব অনুযায়ী ঢাকায় চলাচল করা লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা বা ডাম্পিং না করে সরাসরি ধ্বংস করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়:ওবায়দুল কাদের মোটরসাইকেল সেতুমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…