চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৮ হাজার কোটি টাকার বাজেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
শিক্ষা
A A

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এরমধ্যে ৫ হাজার ৪৫৪ কোটি ১২ লাখ টাকার রাজস্ব বাজেট ধরা হয়েছে। উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৩ হাজার ৩১ কোটি টাকা। যা দিয়ে এক বছরে ৫৩টি প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে বুধবার (২৪ জুন) ১৫৮তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।

Banglabid

সভায় বাজেট উপস্থাপন করেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

এবারের ২০২০-২১ অর্থবছরের রাজস্ব বাজেটে বরাদ্দ ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিবছর ইউজিসির মাধ্যমে বাজেট প্রদান করা হয়। গত অর্থবছরে এ সব বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৮ হাজার ৮৮ কোটি ৪৯ লাখ টাকা। এ বছর তা ৮ হাজার ৪৮৫ কোটি ১২ লাখ টাকা করা হয়েছে। এ বছর বরাদ্দ বেড়েছে প্রায় ৩৯৭ কোটি টাকা।

Reneta

নতুন অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পরিমাণ ৮৩০ কোটি ৬ লাখ টাকা।

উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় জন্য ২০২০-২০২১ অর্থবছরে মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে। গতবছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ শূন্য ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে গবেষণায় মূল বাজেটে ৬৪ কোটি ৫৮ লক্ষ বরাদ্দ ধরা হয়েছিল।

এ ছাড়া পূর্ণ কমিশন ২০২০-২১ অর্থবছরে ইউজিসির জন্য ৬২ কোটি ৯৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে এ অর্থের পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউজিসিপাবলিক বিশ্ববিদ্যালয়বাজেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হজ নিবন্ধনের টাকা ১২ জুলাইয়ের পর ফেরত

পরবর্তী

করোনাভাইরাস: কমিউনিটি ট্রান্সমিশন প্রতিরোধে করণীয়

পরবর্তী

করোনাভাইরাস: কমিউনিটি ট্রান্সমিশন প্রতিরোধে করণীয়

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরও স্থগিত

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT