স্বাস্থ্য

দেশে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখের অধিক মানুষ

বাংলাদেশে টিকা নেওয়ার জন্য একজন ব্যক্তির ভ্যাকসিন ইনজেকশন নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী টিকা দেওয়ার জন্য একজন ব্যক্তির বাহুতে ইনজেকশন স্থাপন করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরুর পর থেকে আজ পর্যন্ত তা গ্রহণ করেছেন ৪২ লাখ ২৩ হাজার ১৭৮ জন। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ৯৮ হাজার ১৬৭ জন এবং নারী ১৫ লাখ ২৫ হাজার ১১ জন। এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫।

আর ভ্যাকসিন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১ কোটি ৪৩ হাজার ১৯৩ ডোজ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহীতা ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

বিষয়:করোনাভাইরাস ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…