চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪২ এ প্রভাস, অ্যাকশনে সেরা ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২১
বিনোদন
A A
প্রভাসের অ্যাকশনে সেরা ৫ ছবির একটি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৪২ বছরে পা রাখলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা প্রভাস। শনিবার (২৩ অক্টোবর) ‘ইয়ং রেবেল’ খ্যাত এই তারকার জন্মদিন।

সিনেমাতে তার যাত্রা দীর্ঘ সময়ের হলেও এক ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন প্রভাস। পাশাপাশি পেয়েছেন বিশেষ খ্যাতিও। বর্তমানে ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকায় শীর্ষে তিনি।

পর্দায় প্রভাসের রোমান্টিকতার জাদু দেখা গেলেও বরাবরই এই তারকা জনপ্রিয় তার অ্যাকশন সিনেমাগুলোর জন্য। আর তাই বিশেষ এই দিনে এক নজরে দেখে নেওয়া যাক তার অভিনীত অ্যাকশনে ভরপুর পাঁচ সিনেমা:

মির্চি
২০১৩ সালে মুক্তি প্রাপ্ত প্রভাস অভিনীত ‘মির্চি’ সিনেমাটি ছিল অ্যাকশন নির্ভর একটি সিনেমা। পরিচালনা করেছিলেন করাটালা শিবা। ছবিটিতে জয় চরিত্রে দেখা গিয়েছিল প্রভাসকে। অ্যাকশনে ভরপুর সেই ছবিটি আজও গেঁথে আছে দর্শকদের মনে। সিনেমাটি আপনারা দেখতে পারেন শ্রীবলাজি মুভিজের ইউটিউব চ্যানেল কিংবা ডিজনি প্লাস হটস্টার অ্যাপ স্ট্রিম করে।

রেবেল
রাঘব লরেন্স পরিচালিত প্রভাসের আরও একটি অ্যাকশন নির্ভর সিনেমা হলো ‘রেবেল’। যেটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। অ্যাকশনের দিক থেকে সিনেমাটিতে কোন কমতি না থাকলেও গল্পের দিক থেকে তেমন সামঞ্জস্যতা না থাকায় বক্স অফিস তেমন মাতাতে পারেনি। সিনেমাটি দেখতে দর্শকেরা শ্রীবালাজি মুভিজের ইউটিউব চ্যানেল কিংবা সান এনএক্সটি অ্যাপ স্ট্রিম করতে পারেন।

বিল্লা
প্রভাসের বিল্লা হলো হিন্দি সিনেমা ‘ডন’ ও তেলেগু সিনেমা ‘যুগন্ধর’ এর রিমেক। মেহের রমেশ পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল প্রভাসকে। যেখানে বিল্লা নামক একজন আন্ডারওয়ার্ল্ড ডন এবং রাঙ্গা নামক একজন ছোট চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রভাস। ছবিটি দেখতে দর্শক শালিমার তেলেগু এবং হিন্দি মুভিজের ইউটিউব চ্যানেল এবং সান এনএক্সটি অ্যাপটি স্ট্রিম করতে পারেন।

Banglabid

বুজ্জিগাডু
এই ছবিটির মাধ্যমে পরিচালক পুরী জগন্নাধের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেছিলেন প্রভাস। যার অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। পাশাপাশি এই ছবির মাধ্যমেই প্রভাসের প্রতি দর্শকদের প্রত্যাশার এক অন্যমাত্রা তৈরী হয়েছিল।

ছত্রপঠী
‘ছত্রপঠী’ই প্রভাস অভিনীত প্রথম ছবি, যেটি বড় পর্দায় প্রভাসের ব্যাপক আবেদন তৈরী করেছিল। পাশাপাশি পরিচালক এস এস রাজামৌলির সাথেও এটি প্রথম কাজ ছিল প্রভাসের। সিনেমাটি বক্স অফিসে বাণিজ্যিকভাবে ব্যাপক সফল হয়। ছবিটি দেখতে দর্শকরা ডিজনি প্লাস হটস্টার স্ট্রিম করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকশনজন্মদিনতামিলতেলেগুনায়কপ্রভাসবলিউডহিরো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুষারপাতে ভারতের উত্তরাখণ্ডে ১১ পর্বতারোহীর মৃত্যু

পরবর্তী

কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ জন ৭ দিনের রিমান্ডে

পরবর্তী
কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ জন ৭ দিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ জন ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশের একটি কনসার্টে তরুণরা গান ও নাচে মুখর. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সহিংসতা বিরোধী কনসার্ট’-এ গান-আড্ডায় মুখর তারুণ্য

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT