চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০-ঊর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবারের মতো ৪০-ঊর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ আসর বসাতে যাচ্ছে পাকিস্তান। আগামী বছরের ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আসর চলবে ৮ অক্টোবর পর্যন্ত। যেখানে অংশ নিবে মোট ১২ টি দল।

উদ্বোধনী আসরে মোট ছয়টি ভেন্যুতে মাঠে গড়াবে ম্যাচ। আসরে ১৪ টি দল অংশ নিতে আগ্রহ প্রকাশ করলেও মোট ১২ দল অংশ নেয়ার সুযোগ পাবে। ম্যাচ গুলো হবে ৪৫ ওভারে। বিভিন্ন দেশের বেশ কিছু বড় নাম আসরকে ভিন্নতা দেবে বলে নিশ্চিত করেছেন পাকিস্তান ভেটেরানস ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিভিসিএ) চেয়ারম্যান ফাওয়াদ ইজাজ খান।

‘এখন পর্যন্ত এটি আমাদের আয়োজিত সবচেয়ে বড় টুর্নামেন্ট। উদ্বোধনী সংস্করণে সেরা ১২ টি দল থাকবে। আয়োজন সফল করতে আমরা সমস্ত পদক্ষেপ নেব। আমাদের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ক্রিকেটার বিশ্বকাপে অংশগ্রহণ করবে। শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, ইউনিস খান, শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজের যাদের মধ্যে অন্যতম। আমরা শক্তিশালী দল মাঠে নামতে যাচ্ছি এবং বিশ্বকাপ জেতার জন্য আমরা ফেভারিট।’

এখন পর্যন্ত মোট ১৪ টি দেশ আসরে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। যাদের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওয়েলস, সংযুক্ত আরব আমিরাত এবং নামিবিয়া। আসরে অংশ নিতে আগ্রহ দেখায়নি বাংলাদেশ।

৪০-ঊর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে এটিই প্রথম আয়োজন। যারা আন্তর্জাতিক ক্যারিয়ারের গোধূলি লগ্নে আছে বা সদ্য ক্রিকেটকে বিদায় জানিয়েছে তাদের জন্য অন্যতম হবে এই আয়োজন।

তবে সাবেক ক্রিকেটারদের নিয়ে এই আয়োজনই প্রথম নয়। ২০১৮ সালে ৫০-ঊর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে মিলন মেলা বসেছিল সিডনিতে। পরের আয়োজন ২০২০ সালে হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত বাতিল হয় তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআফ্রিদিপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT