বিনোদন

৪০০ কোটির ক্লাবে কমল হাসানের ‘বিক্রম’

কমল হাসানের 'বিক্রম' সিনেমার দৃশ্য, এক অ্যাকশন দৃশ্যের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কমল হাসানের ‘বিক্রম’ সিনেমার একটি দৃশ্য যেখানে তিনি এক অ্যাকশন সিকোয়েন্সে অংশগ্রহণ করছেন, অন্যান্য অভিনেতাদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর ‘বিক্রম’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার কমল হাসান। আর পর্দায় ফিরেই যেন তাক লাগিয়ে দিলেন এই অভিনেতা।

মুক্তির শুরু থেকেই বক্স অফিসে এক রকম ম্যাজিক দেখিয়ে আসছে এই সিনেমাটি। যেটি কিনা ইতোমধ্যেই ‘বাহুবলী’র রেকর্ড ভেঙে ৩০০ কোটি রুপির ব্যবসা করে সর্বোচ্চ আয়কারী তামিল ছবি হিসেবে রেকর্ড গড়েছে।

আর এবার মুক্তির তিন সপ্তাহের মাথায় বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়লো ছবিটি। জানা গেছে, অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিটি শুধু মাত্র ভারত থেকেই আয় করেছে ২৮৪ কোটি রুপি। এছাড়াও তামিলনাড়ু ও আন্তর্জাতিক বাজার থেকে ছবিটির এখন পর্যন্ত আয় দাঁড়িয়েছে ১৬৯ ও ১১৯ কোটি রুপি।

‘বিক্রম’ পরিচালনা করেছেন লোকেশ কানাগারাজ। এতে কমল হাসনকে একজন ‘র’ এজেন্টের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

এছাড়া আরও রয়েছেন সুপারস্টার বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিল। ক্যামিও চরিত্রে দেখা গেছে তামিল তারকা সুরিয়াকে।

বিষয়:কমল হাসানদক্ষিণ ভারতীয় সুপারস্টার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…