ফুটবল

৩.৫ বিলিয়ন ডলারে চেলসি কিনতে চায় সৌদির মিডিয়া গ্রুপ

চেলসি ফুটবল ক্লাবের ভবন ও দর্শকদের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি ফুটবল ক্লাবের ভবন ও দর্শকদের ছবি, যেখানে ক্লাবের বিজ্ঞাপন ও দর্শকদের উপস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ক্লাবটির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। তাতে সাড়া দিয়ে ব্লুজদের মালিকানা পেতে আগ্রহী সৌদির একটি মিডিয়া গ্রুপ।

ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞায় পড়েছেন রাশিয়ান ধনকুবের আব্রামোভিচ। নিষেধাজ্ঞার আগেই ক্লাব বিক্রির ঘোষণা দেন তিনি। পরে যুক্তরাজ্য সরকার তার সম্পদ বাজেয়াপ্ত করে। যার প্রভাব পড়তে শুরু করেছে দলটির পরিচালনা পর্ষদের উপর।

ক্লাব বিক্রির ব্যাপারে যুক্তরাজ্য সরকার সবুজ সংকেত দিলে চেলসির মালিকানা পেতে এগিয়ে এসেছেন সৌদি ধনকুবের মোহাম্মদ আলখেরেজি। ব্লুজদের মালিকানায় আসতে ৩.৫ বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছেন তিনি।

বিশাল অঙ্কের অর্থ তহবিল ও অংশীদার খুঁজতে এরইমধ্যে আলখেরেজি অনুসন্ধান চালাচ্ছেন। এপর্যন্ত কেউ তাকে আর্থিক সমর্থন নিয়ে এগিয়ে আসেনি।

অর্থের যোগান হলে স্ট্যামফোর্ড ব্রিজকে নিয়ে নতুন উন্নয়ন পরিকল্পনা করবেন আলখেরেজি। যেখানে চেলসি একাডেমি ও নারী দল নিয়েও তার রয়েছে বাড়তি আগ্রহ।

বিষয়:আব্রামোভিচ চেলসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…