চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন চলচ্চিত্র উৎসবে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৯
বিনোদন
A A

ইটালি, ভারত ও ইংল্যান্ডের ৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশির এর মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’।

আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ইটালির “১৭তম ইস্কিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব”, ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত লন্ডনের “২০তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব” এবং ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ভারতের কাশ্মীরের “৩য় ওয়ালুর লেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব”-এ প্রদর্শিত হবে বাংলাদেশের এই চলচ্চিত্র।

গৌরবময় মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যখন হানাদার বাহিনীর সদস্যরা একে একে ঢাকার দিকে পালিয়ে আসছিলো, তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে মুক্তিযোদ্ধারা। মিত্র বাহিনীর সাহায্যে প্লেন থেকে বোমা ফেলে উড়িয়ে দেওয়া হয় দেশের বৃহত্তম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজের একটি স্প্যান, ফলে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাকিস্তানী সেনারা। ঈশ্বরদীর পাকশী রেলওয়ে অফিসে আজও সেই বোমা’র একটি খোলস কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই গল্পটিকে ফিকশন হিসাবে সেলুলয়েডের পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। ইতিমধ্যেই চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের সনদ-প্রাপ্ত হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন, আমাদের গর্ব করার মত ইতিহাস হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধের সেই ইতিহাস বিভিন্ন দেশের মানুষ এই চলচ্চিত্রের মাধ্যমে কিছুটা হলেও জানতে পারবে, এ জন্যে আমরা আনন্দিত।

‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, ইরান, রাশিয়া, যুক্তরাজ্য, ইটালি, নাইজেরিয়া এবং ভারত এর ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এ বছরে ফ্রান্সের ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে অন্তর্ভুক্ত হয় ছবিটি । চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অরণ্য রানা, ইমরান, সোমা, বন্যা, সজীব, মানিক, শুভ, পান্না, দিপ, রাব্বি, সাচ্চু, অলোক, আল-আমিন, হাসান, রইচ সহ আরো অনেকে। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ করেছেন নাহিদ বাবু ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ডিজিসুগার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধটা ছিল স্বাধীনতারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT