আন্তর্জাতিক

৩ ক্রু নিয়ে ভারতীয় কোস্টগার্ডের বিমান নিখোঁজ

৩ ক্রু নিয়ে ভারতীয় কোস্টগার্ডের বিমান নিখোঁজ

ভারতের চেন্নাই থেকে ৩ জন ক্রু নিয়ে কোস্টগার্ডের একটি ডরনিয়ার বিমান নিখোঁজ হয়েছে। সোমবার রাতে উড্ডয়নের পরপরই বিমানটি নিখোঁজ হয়ে যায়।

মঙ্গলবার বিমান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ২ জন পাইলট ও ১ জন প্রশিক্ষক নিয়ে বিমানটি যাত্রা করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিতানসু কার বলেন, সমুদ্রের ওপর ডরনিয়ার বিমানটি নিয়মিত টহলের জন্য গিয়েছিলো। কর্তৃপক্ষ রাত ৯টায় তাদের সঙ্গে শেষ যোগাযোগ করেছিলো। তিরুচিরপালিতে অবস্থিত রাডার থেকে তারা রাত ৯:২৩ পর্যন্ত চেন্নাইর ৯৫ নটিকেল মাইল দক্ষিণ থেকে বিমানটির সংকেত পেয়েছিলো।

তিনি জানান, বিমানটির সন্ধান না পাওয়া পর্যন্ত অনুসন্ধান চালানো হবে।

চলতি বছর এই নিয়ে দ্বিতীয় বারের মতো সেনাবাহিনীর ডরনিয়ার বিমান নিখোঁজ হলো। গত মার্চে ২ জন ক্রু নিয়ে গোয়ায় একটি ডরনিয়ার বিমান বিধ্বস্ত হয়েছিল।

বিষয়:নিখোঁজ বিমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…