৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ ফল

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার বিকেলে এ ফল প্রকাশ করা হয় বলে নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
দুই মাসের কম সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হলো। ১৬ হাজার ২৮৬ জন ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন। তারা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে জানা যাবে। এজন্য টেলিটক মোবাইল থেকে PSC 38 Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষার তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






