চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৭ লাখ টাকার বিদেশি অনুদান পেল মেহেদীর ‘স্যান্ড সিটি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

তরুণ নির্মাতা মেহেদী হাসানের প্রথম ফিচার ফিল্ম ‘স্যান্ড সিটি’ সুইস ফান্ড ভিশন সুড এস্টের জন্য নির্বাচিত হয়েছে। যার অর্থমূল্য ৪০ হাজার সুইস ফ্রাঁ। বাংলাদেশে এর মূল্যমান প্রায় ৩৭ লাখ টাকা।

নির্মাতা মনে করছেন, এই ফান্ডের বদৌলতে আরো একধাপ এগিয়ে গেল তার ‘স্যান্ড সিটি’ নির্মাণের কাজ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রিগন-ফিল্ম ফাউন্ডেশন, ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ডি ফিল্মস ডি ফ্রিবুর্গ, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল, ভিশনস ডু রিয়েল ইন নিওন এবং ইন্টারন্যাশনাল কুর্জফিল্মটেজ উইন্টারথার এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর যৌথ উদ্যোগ গড়ে ওঠা এই ফান্ডের জন্য এ বছর জমা পড়ে ১৭২টি চলচ্চিত্র প্রকল্প, সেখান থেকে একটি তথ্যচিত্র এবং চারটি ফিচার ফিল্মকে দেয়া হয় এবারের ফান্ড, যার একটি মেহেদী হাসানের ‘স্যান্ড সিটি’।

এর আগে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৭১তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোরস হাব-এ ‘স্যান্ড সিটি’ জিতে নিয়েছিলো উৎসবটির মর্যাদাপূর্ণ ‘সিএনিসি’ পুরস্কার। এখানেই শেষ নয়, কান চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ আয়োজন ‘লা ফেব্রিক দ্য সিনেমা’ দ্য ম্যুন্দবিভাগেও স্থান করে নেয় চলচ্চিত্র প্রকল্পটি।

চলচ্চিত্রটির মূল চরিত্র দুটি। একজন নারী, অন্যজন পুরুষ। তবে তারা সরাসরি সম্পর্কিত না। শুধু একটা বিষয়ে তাদের মিল আছে, আর সেটি হচ্ছে বালু। তাদের প্রত্যেকের জীবনে কোন না কোন ভাবে ‘বালু’ হাজির আছে। ‘বালু’ তাদের একই সূত্রে গেঁথে রাখে।

খনা টকিজের প্রযোজনায় স্যান্ড সিটির নির্মাণ কাজ আগামী বছর শুরু করবেন বলে জানিয়েছেন নির্মাতা মেহেদী হাসান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুদানখনা টকিজফিল্ম ফেস্টিভালবাংলাদেশমেহেদী হাসানলিড বিনোদনস্যান্ড সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT