বাংলাদেশ

৩৭৫ জন হজ যাত্রীর কান্নায় ভারি আশকোনা হজক্যাম্প

চ্যানেল আই ভবনের সামনে বাংলা ভাষায় লেখা চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ভবনের সামনে বাংলা ভাষায় লেখা চ্যানেল আই অনলাইন, বাংলাদেশে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম।. Channel i News – চ্যানেল আই নিউজ

হজ অফিসের হিসেব অনুযায়ী ৩শ ৭৫ জন ভিসা পেয়েও শেষ পর্যন্ত হজে যেতে পারেননি। আশকোনা হজক্যাম্পে এইসব হতভাগা হজযাত্রীদের কান্নায় পরিবেশ ভারি হয়ে আছে। বাংলাদেশ থেকে এ বছরের জন্য বন্ধ হয়ে গেছে হজ ফ্লাইট। ধর্মমন্ত্রী-সচিব, পরিচালক সবাই হজে যাওয়ায় এসব অসহায় মানুষের কথা শোনারও কেউ নেই।

বাংলাদেশ থেকে বিমানের সর্বশেষ হজ ফ্লাইট গেছে সোমবার ভোর ৩টায় এবং সাউদিয়ার বেলা ১০টায়। তার পরেও আশকোনা হজ ক্যাম্পের বারান্দায় এহরামের কাপড় পরে হজে যাওয়ার অপেক্ষায় আল্লাহর মেহমানরা।

যারা শেষ পর্যন্ত হজে যেতে পারেননি তাদের বেশীরভাগই উত্তর বঙ্গের। ভিসাসহ পাসপোর্ট রেখে এদের হজ এজেন্ট লাপাত্তা। শেষ মুহুর্ত পর্যন্ত আশায় বুক বেঁধে ছিলেন হয়তো যাওয়া হবে। কিন্ত তা আর হলোনা। পরিচালক হজ এবং সহকারি হজ অফিসারসহ ধর্মসচিব হজে চলে গেছেন বিমানের শেষ ফ্লাইটে। বিমানমন্ত্রী গেছেন আরো দু’দিন আগে।

ক’দিন ধরে হজক্যাম্পে থাকা দিনাজপুরের শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের মুখেও বার বার ধর্মমন্ত্রীর কথা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ধর্মমন্ত্রী হজ হজক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…