আন্তর্জাতিক

৩৭তম জন্মদিন পালন করে রেকর্ড করলো জিয়া জিয়া

৩৭তম জন্মদিন পালন করে রেকর্ড করলো জিয়া জিয়া

হংকং চিড়িয়াখানার জায়ান্ট মেয়ে পান্ডা ‘জিয়া জিয়া’ ৩৭ তম জন্মোৎসব পালন করে গিনেস রেকর্ড গড়েছে। জিয়া জিয়া’র আগে প্রথম গিনেস রেকর্ডধারী আরেক মেয়ে পান্ডা ‘দু দু’ ৩৭তম জন্মদিন পালনের কিছু দিন আগে মারা যায় ১৯৯৯ সালে।

একই বছর কেন্দ্রীয় চীন সরকার হংকংয়ের ওশিন পার্কের চিড়িয়াখানাকে বন থেকে উদ্ধার ‘জিয়া জিয়া‘কে উপহার দেয়। হংকংয়ে ব্রিটিশ উপনিবেশ সমাপ্তির দ্বিতীয় বার্ষিকী স্মরণে পান্ডাটি উপহার দিয়েছিলো।

পোষা অবস্থায় পান্ডার গড় আয়ু সাধারণত ২০ বছর। পান্ডার ৩৭ বছর মানে মানুষের ১০০ বছর বাঁচার সমান বলে জানিয়েছেন চিড়িয়াখানার পশু চিকিৎসক পাওলো মারতেল্লি। চীনা সরকারের জরিপ অনুযায়ী গত বছর বনের প্রাকৃতিক পান্ডার সংখ্যা ১ হাজার ৮শ’ ৬৪।

বিষয়:৩৭তম জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…