চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২ দফা পদক্ষেপ কি ঈদযাত্রা সহজ করতে পারবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৭ অপরাহ্ণ ২২, মে ২০১৯
সম্পাদকীয়
A A

প্রতিবছর ঈদযাত্রায় জনগণের ভোগান্তি নতুন কিছু নয়। পরিবহন সংকট, ভাঙাচোরা রাস্তা, সড়ক দুর্ঘটনা ও দীর্ঘ যানজটের মতো নানা ঘটনার কারণে বছর বছর ভোগান্তিতে পড়ছে জনগণ। প্রশাসন ও দায়িত্বশীলদের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও অবস্থার পরিবর্তন খুব একটা হচ্ছে না।

এই পরিস্থিতি মোকাবেলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ৩২ দফা পদক্ষেপ নিতে যাচ্ছে এবছর ঈদযাত্রাকে সামনে রেখে। গত ৯ মে মন্ত্রণালয়ের সভায় ওই ৩২ দফা নির্ধারণ করা হয়েছে।

৩২ দফার পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- মহাসড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলো যানজট মুক্ত রাখা, টার্মিনালগুলোয় শৃঙ্খলা রক্ষায় ভিজিলেন্স টিম গঠন করা, দুর্ঘটনার পর সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়কে অস্থায়ী বা ভাসমান বাজার অপসারণ, মহাসড়কের অপব্যবহার বন্ধ করা, বিকল্প সড়ক ব্যবহার, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা, নসিমন-করিমন, ইজিবাইক, থ্রি-হুইলার বন্ধ করা, টোল প্লাজার সব বুথ খোলা রাখা, ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ রাখা, বিআরটিসির স্পেশাল সার্ভিস চালু করা, ফেরির সংখ্যা বৃদ্ধি, দুর্ঘটনাকবলিত গাড়ি দ্রুত অপসারণের জন্য রেকার ও ক্রেন প্রস্তুত রাখা, বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলায় হেলিকপ্টার ব্যবহার করা, অনভিজ্ঞ চালক দিয়ে মহাসড়কে গাড়ি না চালানো, কেন্দ্রীয় কন্ট্রোল রুম চালু করা, এবং শিল্প কারখানার পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কে পার্কিং করে লোড-অনলোড না করা।

এ ধরণের পদক্ষেপ আসলে প্রতিবছরই নেয়া হয়ে থাকে, তারপরেও কেনো মহাসড়কে যানজট ও জনভোগান্তি কমছে না। এসব পরিকল্পনার মুখে এবারে রমজানের শুরু থেকেই ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের খবর আসছে। সেইসঙ্গে চলছে চার-লেন সড়ক তৈরির কাজ নয়তো নিয়মিত সংস্কার কাজ। এই অবস্থা থেকে মুক্তি পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া প্রয়োজন বলে আমরা মনে করি।

সড়ক মহাসড়কের পাশে মৌসুমি বাসস্টপেজ থেকে শুরু করে ঈদযাত্রায় টাউনসার্ভিস বাসগুলো দূরপাল্লার বাসে রুপান্তরের প্রক্রিয়া ভোগান্তি বাড়াচ্ছে। সেইসঙ্গে সড়ক দুর্ঘটনা ও টিকিটের বাড়তি দামের কারণে মানুষের আনন্দযাত্রা ভোগান্তির উৎসবে রূপ নেয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বর্তমানে দেশে ফিরে কাজে যোগ দিয়েছেন। তিনিসহ বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে কাজ করে যাচ্ছেন। ঈদের আগে সড়কে যেন কোনোরকম হাট-বাজার বসতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে চিঠি দেয়া হয়েছে।

Reneta

এছাড়াও টিকিট বিক্রির পর থেকেই বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভোগান্তি কমাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ভিজিলেন্স টিম থাকবে বলে গণমাধ্যমে প্রকাশ। বিষয়গুলো ইতিবাচক। আমাদের আশাবাদ, সবার সম্মিলিত প্রচেষ্টায় সবার ঈদযাত্রা নিরাপদ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐতিহাসিক বদর: হক-বাতিলের সম্মুখ সমর

পরবর্তী

ধর্ষণ মামলা পাল্টে দিয়েছিলেন সিভিল সার্জন

পরবর্তী
করোনা

ধর্ষণ মামলা পাল্টে দিয়েছিলেন সিভিল সার্জন

শুটিং শেষ, ঈদুল আযহায় নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT