চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং শেষ, ঈদুল আযহায় নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২২, মে ২০১৯
বিনোদন
A A

বুধবারই শেষ হচ্ছে চিত্রনায়ক নিরব ও কলকাতার জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা অভিনীত ‘হৃদয় জুড়ে’ ছবির শুটিং। আর এদিন জানা গেল, ছবিটি আসছে ঈদুল আযহায় মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। 

রাজধানীর আফতাবনগর ও এফডিসির দুই লোকেশনে একাধিক ক্যামেরায় শুটিংয়ের মাধ্যমে পুরো কাজ শেষ হচ্ছে বলে জানিয়েছেন নায়ক নিরব।

২০১৭ সালের মার্চে ‘হৃদয় জুড়ে’ ছবির শুটিং হয়েছিল। সেসময় টানা শুটিংয়ে ছবির বেশিরভাগ কাজ শেষ হয়েছিল। পরবর্তীতে নায়িকা প্রিয়াঙ্কা ও ছবির পরিচালক রফিক শিকদারের মধ্যে মনোমালিন্যের জেরে আটকে ছিল ছবির শুটিং।

তখন বেশ আলোচনায় এসেছিল ‘হৃদয় জুড়ে’। গত বছর জুলাই মাসে কলকাতায় নিরবকে নিয়ে কিছু বাকি থাকা শুটিং শেষ করেন প্রিয়াঙ্কা। এ শুরুতে একটি গানের শুটিং করে কাজ শেষের দিকে আনেন। এবার এই নায়ক তার ‘হৃদয় জুড়ে’ ছবির পুরোপুরি কাজ করছেন।

চ্যানেল আই অনলাইনকে নিরব বলেন, গান শেষ করেছি আগেই। আজ পুরো ক্যামেরা ক্লোজ হচ্ছে। এরপর ডাবিং শেষ করবো। নায়ক নিরব বলেন, মৌলিক গল্প নির্ভর একটি ছবি ‘হৃদয় জুড়ে’। ভালোবাসার নানা ক্লাইম্যাক্স দেখা যাবে পুরো ছবি জুড়ে।

ছবির পরিচালক রফিক শিকদার বলেন, মুক্তি নির্ধারিত করেছি ঈদুল আযহায়। তিনি বলেন, নায়িকা প্রিয়াঙ্কা তার শিডিউল দিতে চাচ্ছিলেন না। এক বছর তার শিডিউলের জন্য অপেক্ষা করেছিলাম। বাধ্য হয়ে গত বছর কলকাতায় গিয়ে তাকে নিয়ে শুটিং করেছি। এরপর প্রায় ছমাসের বেশি সময় আমার মা অসুস্থ ছিলেন। সেজন্য কাজে মনোযোগ দিতে পারিনি।

Reneta

শুটিং বিলম্বিত হওয়ার কারণ জানিয়ে নির্মাতা আরো বলেন, এ ছবির আরেক অভিনেতা কাজী হায়াত সাহেব অসুস্থ হয়ে আমেরিকায় আছেন। তার জন্যেও অপেক্ষা করতে হয়েছে। সব ঝামেলা থেকে বেরিয়ে এবার ‘হৃদয় জুড়ে’র কাজ করছি। আজকেই পুরো কাজ শেষ হচ্ছে বলে জানান ‘ভোলা তো যায়না তারে’ ছবির এই নির্মাতা।

‘হৃদয় জুড়ে’ ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। মৌলিক গল্পে ছবিটির চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা রফিক শিকদার নিজেই। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নুসরাত পাপিয়া, যুবরাজ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতানিরবপ্রিয়াঙ্কা সরকাররফিক শিকদারলিড বিনোদনহৃদয় জুড়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT