কানপুরের গ্রিন পার্কে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টর প্রথম ইনিংসে মাত্র ৩১৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিক ভারত। গতকাল তারা নয় উইকেটে ২৯১ রান করেছিল।
দ্বিতীয় দিনের শুরুতেই যাদবকে ফিরিয়ে দেয় ওয়াগনার ফলে আগের দিনের সঙ্গে ২৭ রান যোগ করে অলআউট হয়।
টস জিতে ব্যাট করতে নামা ভারত মুরালি বিজয়ের ৬৫ এবং পুজারা’র ৬২ তে ভালোই শুরু করেছিলো। দুই বাঁ-হাতি কিউই বোলার বোল্ট ও স্যান্টনারের তিনটি করে উইকেট নিলে বিপদে পড়ে ভারত।
ওপেনার মুরালি বিজয় (৬৫) ও চেতেশ্বর পুজারা (৬২) দুই ফিফটিতে শুভসূচনার পরও নিজেদের মাটিতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় ভারত।
গতকাল থেকে শুরু হওয়া টেস্টে ভারত চতুর্থ দল হিসেবে পাঁচশ’ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করে। টেস্ট র্যাংঙ্কিয়ের শীর্ষে উঠতে হলে ভারতকে এ সিরিজ জিততে হবে।







