চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩১৪ রানেও ম্যাচ টাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লিজেন্ডস অফ রূপগঞ্জ ও ভিক্টোরিয়ার ম্যাচ নাটকীয়ভাবে টাই হয়েছে।

রূপগঞ্জের হয়ে শেষ উইকেটে আবু হায়দার রনি ও তাইজুল ইসলাম ২৪ রানের জুটি বেঁধে ম্যাচটি টাই করেন। নবম উইকেট হিসেবে অধিনায়ক মোশাররফ রুবেল (৮৮) রানে আউট না হলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তো রূপগঞ্জ।

শেষ ওভারে জয়ের জন্য রূপগঞ্জের প্রয়োজন ছিল ১৩ রান। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ৭ রান। ক্রিজে তাইজুল ইসলাম; বোলার ফজলে রাব্বি। শেষ বলে রাব্বির বলে মাথার ওপর দিয়ে স্ট্রেইট ছক্কা মেরে ম্যাচটি টাই করলো লিজেন্ডস অব রূপগঞ্জ।

রোববার বিকেএসপিতে টসে জিতে ব্যাট করতে নেমে আল আমিনের সেঞ্চুরি ও ফজলে মাহমুদের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত নয় উইকেটে ৩১৪ রান করে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

আল আমিন তার লিস্ট ‘এ’ এর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন। ১১৩ বলে ১১ চার ও এক ছয়ে ১০২ রানের ইনিংস খেলে আউট হন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে আবু হায়দার রনি ১০ ওভার বল করে ৫২ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া আলাউদ্দিন বাবু নিয়েছেন তিনটি উইকেট।

৩১৫ রানের বড় টার্গেট সামনে রেখে লিজেন্ডস অব রূপগঞ্জ ৩১৪ রানে থেমে যায়। মিডল অর্ডার ব্যাটসম্যানরা লড়াই করলেও টপ অর্ডারদের ব্যর্থতার কারণে নিজেদের প্রথম ম্যাচে জয় বঞ্চিত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

দলীয় ৬ রানের মধ্যে ওপেনার জহিরুল ইসলাম অমি ফিরে যান সাজঘরে। এরপর ৩০ রানের মধ্যে জুনায়েদ ও সৌম্য ফিরে গেলে অনেকটাই শেষ হয়ে যায় রূপগঞ্জের আশা।

কিন্তু অধিনায়ক মোশাররফ হোসেন ও নাহিদুল ইসলামের ১০৯ রানের জুটিতে জয়ের স্বপ্নটা উঁকি দিতে থাকে। নাহিদুল ইসলাম ৫৭ ও মোশাররফ হোসেন ৮৮ রানে বিদায়ের পর রূপগঞ্জের জয়ের স্বপ্নটার অপমৃত্যু ঘটে।

ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে এনামুল হক জুনিয়র সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া ডলার মাহমুদও নিয়েছেন দুটি উইকেট।

দিনের অন্যান্য ম্যাচে ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্রাদার্স ইউনিয়নকে ৭৮ রানে হারিয়ে লিগে শুভ সূচনা করেছে মুশফিকুর রহিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শামসুন্নাহার হলের সাবেক ভিপি বাঁধন আর নেই

পরবর্তী

১৩ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

পরবর্তী

১৩ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

ফিল্ডিংয়ে সাকিবের কেকেআর

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT