চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ নারীকে এইচআইভি ভাইরাসে আক্রান্ত করার দায়ে ২৪ বছর কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ন ২৮, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
ইটালি-এইডস-এইচআইভি

ইটালিতে ইচ্ছাকৃতভাবে ৩০ নারীকে মরণব্যাধী এইডসের জীবাণু এইচআইভি ভাইরাসে আক্রান্ত করার দায়ে এক ব্যক্তিকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

আদালত সূত্রে বিবিসি জানায়, ভ্যালেন্তিনো তালুতো নামের এক হিসাবরক্ষণ কর্মকর্তার দেহে ২০০৬ সালে এইচআইভি’র সংক্রমণ ধরা পড়ে। অভিযোগ অনুসারে, এরপর থেকে তিনি কমপক্ষে ৫৩ নারীর সঙ্গে অরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেছেন, যাদের মধ্যে সবচেয়ে কমবয়সী নারী সম্পর্ক শুরুর সময় ছিলেন ১৪ বছর বয়সী।

তালুতো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডেটিং সাইটগুলোতে ‘হার্টি স্টাইল’ (Hearty Style) ছদ্মনামে নিজের এইচআইভি ভাইরাস সংক্রমণের শিকার খুঁজতেন। এই অভিযোগে ২০১৫ সালে তাকে গ্রেফতার করা হয়।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার ৩৩ বছর বয়সী এই হিসাবরক্ষককে ২৪ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারকরা। তবে তালুতোর পক্ষের আইনজীবীরা বলেছেন, তাদের মক্কেলের কর্মকাণ্ড ‘হঠকারী হলেও ইচ্ছাকৃত ছিল না’।

অবশ্য বাদীপক্ষের আইনজীবী এলেনা নেরি আদালতে যুক্তি দেখিয়ে বলেন, তালুতোর কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল মানুষের মাঝে মৃত্যুর বীজ বপন।

কিন্তু তালুতো প্রতিবাদ জানিয়ে বলেছেন, ভাইরাস ছড়ানোই যদি তার উদ্দেশ্য থাকত তবে তিনি ওই নারীদের সঙ্গে পারিবারিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করতেন না। ‘ওই মেয়েদের অনেকেই আমার পরিবার ও বন্ধুদের চিনত। তাদের অভিযোগ আমি যত বেশি সম্ভব মানুষকে সংক্রমিত করতে চেয়েছিলাম। এটাই যদি আমার ইচ্ছা থাকত, তাহলে তো আমি যেখানে সেখানে শারীরিক সম্পর্কে জড়াতাম, তাদেরকে তো আমার জীবনে আনতাম না।’

Reneta

তালুতোর মা তার চার বছর বয়সের সময় মারা যান। তিনিও এইচআইভি পজিটিভ এবং মাদকাসক্ত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইটালিএইচআইভিএইডস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT