বিনোদন

৩০ ডিসেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

রেহানা সিনেমার চরিত্রের এক নারী মুখের ছবি, গভীর চিন্তাভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মল আলোতে রেহানা চরিত্রের নারী মুখের ছবি, সিনেমার দৃশ্যের অংশ, মনোযোগী ও ভাবুক।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশী সিনেমা হিসেবে ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়া ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

আগামী ৩০ ডিসেম্বর রাত ৮ টায় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পাবে চরকিতে। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।

১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিদেশের বিভিন্ন উৎসবে সম্মাননা অর্জন করা সিনেমা রেহানা মরিয়ম নূর। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আজমেরী হক বাঁধন।

সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক।

এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ নিয়ে সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ছয় বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন।

‘রেহানা মরিয়ম নূর’র চিত্রনাট্য ও সম্পাদনা করেন পরিচালক সাদ নিজেই। বাঁধন ছাড়া আরও অভিনয় করেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলম।

বিষয়:আবদুল্লাহ মোহাম্মদ সাদ চরকি রেহানা মরিয়ম নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…