বিনোদন

‘৩০০০ সেকেন্ড’-এ জয়ের মুখোমুখি আতিকুল ইসলাম

‘৩০০ সেকেন্ড’-এর জনপ্রিয়তার পর চ্যানেল আইয়ে এবার ‘৩০০০ সেকেন্ড’...

চ্যানেল আই অনলাইন এর আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর টেলিভিশন আলোচনা অনুষ্ঠানে অতিথি ও উপস্থাপকেরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফরিদুর রেজা সাগরের পরিকল্পনা ও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের পর্দায় নিয়মিত প্রচার হচ্ছে সময়ের আলোচিত অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’। শুরু থেকেই অনুষ্ঠানটি ছিলো আলোচনায়। এ অনুষ্ঠানটি ব্যাপক সাড়া পাওয়ায় এবার একই টেলিভিশনে শুরু হতে যাচ্ছে ‘৩০০০ সেকেন্ড’ নামের অনুষ্ঠান।

যে অনুষ্ঠানের একটি পর্বে অংশ নিয়েছেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম। তিনি প্রায় এক ঘন্টাব্যাপী নানান বিষয় নিয়ে কথা বলেছেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে।

অনুষ্ঠানটি প্রচার হবে ২৪ জানুয়ারি বিকেল ৫টা ৫০ মিনিটে। ‘৩০০ সেকেন্ড’-এর মতো এ অনুষ্ঠানটিও পরিচালনা করছেন সেহাঙ্গল বিপ্লব।

অনুষ্ঠানটি নিয়ে জয় বলেন, ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানটি দর্শক সানন্দে গ্রহণ করেছেন। দেখলাম, চাইলে অল্প সময়ে অনেক কিছু বলা সম্ভব। এ অনুষ্ঠানের সাফল্যের অনুপ্রেরণায় ‘৩০০০ সেকেন্ড’–এর জন্ম। এ অনুষ্ঠানের ভাবনা ফরিদুর রেজা সাগর ভাইয়ের মাথা থেকে এসেছে।

এরআগে জয় জানিয়েছিলেন, ‘৩০০ সেকেন্ড’ নিয়মিত প্রচার হলেও ‘৩০০০ সেকেন্ড’ অনুষ্ঠানটি সপ্তাহে এক দিন করে প্রচারিত হবে।

বিষয়:৩০০ সেকেন্ড ৩০০০ সেকেন্ড আতিকুল ইসলাম উপস্থাপক চ্যানেল আই জয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…