২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

জনপ্রিয় বাংলা সংবাদ portal চ্যানেল আই অনলাইন, যেখানে মানুষজন লাইনে দাঁড়িয়ে বিভিন্ন খবরের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আবুল কালাম আজাদ: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দ্বীপজয় সাধু নামে এক কলেজ ছাত্র (১৯ ) ঘটনাস্থলে নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আব্দুল ওয়াদুদ নামের আরও একজন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






