চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ মিনিটের টিজারে নির্বাক ‘গন্তব্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
বিনোদন
A A

‘বাংলা, বাঙালি ও বাংলাদেশ’ স্লোগান নিয়ে গেল বছরের মাঝামাঝিতে চোখে পড়ে একটি পোস্টার। না, কোনো রাজনৈতিক পোস্টার ছিলো না সেটা। বরং তা ছিলো একটি সিনেমার পোস্টার। নির্মাতা অরণ্য পলাশের প্রথম সিনেমা ‘গন্তব্য’র। পোস্টারের পর এবার ছবিটির টিজার নিয়ে নিয়ে এলেন নির্মাতা।

শুক্রবার সুইট চিলি ফিল্মস’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘গন্তব্য’ সিনেমার টিজার। কিন্তু, অবাক করার বিষয় হচ্ছে ১ মিনিটি ৫৫ সেকেন্ডের টিজারে বেশকিছু দৃশ্য দেখা গেলেও কারো মুখে নেই কোনো সংলাপ! হ্যাঁ। একেবারেই নির্বাক একটি টিজার দিয়েছেন নির্মাতা।

‘গন্তব্য’র টিজারে কেনো সংলাপ নেই কারো?-এমন প্রশ্নে অরণ্য পলাশ চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা জাস্ট এমনি দেয়া। কেমন হলো, দৃশ্য কেমন, এসব ধারণা দিতেই শুধু মিউজিক বসিয়ে একটু কমার্শিয়াল ফ্লেভারে একটা আপাতত দেয়া। মানে দর্শক প্রতিক্রিয়াটা জানেই উদ্দেশ্য। যে মানুষ কীভাবে দেখছে ছবিটি! আমরা ট্রেলার করছি। যা শিগগির মুক্তি দিবো।

Banglabid

ছবির গল্পে দেখা যাবে, ৬ বন্ধু মিলে দেশপ্রেমের একটি সিনেমা বানায়। সিনেমাটি তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মানুষকে দেখায়। এতে কিছু বাধা বিপত্তি আসলেও সাধারণ জনগণকে তারা সিনেমাটির মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। কিছু বিষয়ে তাদেরকে সচেতন করে। এমন গল্পের মূল চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা। এই ছবিতে তাকে দেখা যাবে একজন পরিচালক হিসেবে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন এলিনা শাম্মীকে।

ছবি কবে মুক্তি পাবে?-প্রশ্নে নির্মাতা আরো জানালেন, এখনো ছবির একটু শুটিং বাকি। শিগগির শেষ করে আমরা পোস্ট প্রোডাকশনে যাবো। আর এরপরেই আসলে ছবি মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলতে পারবো। তবে এই বছরেই ‘গন্তব্য’ সিনেমা হলে আসবে এটা নিশ্চিত।

‘গন্তব্য’ ছবির একটি দৃশ্যে কেন্দ্রীয় দুই চরিত্র আমান রেজা ও এলিনা শাম্মী…

সর্বশেষ সিরাজগঞ্জের যমুনা সেতুর পার্শ্ববর্তী এলাকা ও জামালপুরের বিভিন্ন লোকেশকে শুটিং করেছেন নির্মাতা। জানালেন, এই ছবির গল্পই আসলে প্রধান। আমান রেজা ও এলিনা শাম্মী কেন্দ্রীয় চরিত্র হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস, আইরিন, আফফান মিতুল ও জিয়ন। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে মাসুম আজিজ, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজি রাজু এবং কাজি শিলাকে।

টিজারে গন্তব্য:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরণ্য পলাশআইরিনআফফান মিতুলএলিনা শাম্মীগন্তব্যফেরদৌস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কোরআনের আয়াত থাকায় পাকিস্তানে নিষিদ্ধ ‘পারি’

পরবর্তী

সুযোগ কাজে লাগাতে পারলেন না মাহমুদউল্লাহ

পরবর্তী

সুযোগ কাজে লাগাতে পারলেন না মাহমুদউল্লাহ

ড. জাফর ইকবালের উপর ‘হামলাকারী’ আটক

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT