তথ্যপ্রযুক্তি

২ নভেম্বর থেকে দেশের বাজারে আইফোন ৮

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে ধরা আইফোন ৮ স্মার্টফোন, শহরের ব্যস্ত রাস্তায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস দেশের বাজারে আনছে গ্রামীণফোন। আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে এই বিক্রয় কার্যক্রম।

২৭ অক্টোবর (শুক্রবার) থেকে গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার এবং গ্রামীণফোন ওয়েবসাইট এর মাধ্যমে এই ফোনগুলো প্রি-অর্ডার করতে পারবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


দেশের বাজারে আইফোন দুটির দাম এখনও ঠিক করা হয়নি। প্রি-অর্ডারের পরে শীঘ্রই তা জানানো হবে বলে গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতি বছর সেপ্টেম্বরে আইফোনের নতুন সংস্করণ বাজারে আসে। সে ধারাবাহিকতায় অ্যাপল ১২ সেপ্টেম্বর আইফোন ৮ ও ৮ প্লাস এবং দশক পূর্তি সংস্করণ আইফোন এক্স বা আইফোন টেন উন্মোচন করেছে।নতুন আইফোনের দুটি মডেল, কালো ও সাদা রঙে, পেছনের ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২২ সেপ্টেম্বর অ্যাপলের আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে বিক্রি শুরু হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…