ফুটবল

২৮ বছর বয়সে মারা গেলেন বেলজিয়ান গোলরক্ষক

বেলজিয়ান গোলরক্ষক গোল করার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ান গোলরক্ষক একটি ফুটবল ম্যাচে গোল করার জন্য প্রস্তুত অবস্থানে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিউকোমিয়া রোগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মিগুয়েল ভ্যান ডেম। ২০১৬ সাল থেকে শ্বেত রক্তকণিকার ক্যান্সারে আক্রান্ত ছিলেন বেলজিয়ান গোলরক্ষক।

স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানকে রেখে গেছেন মিগুয়েল। মঙ্গলবার ইনস্টাগ্রামে এক পোস্ট করে স্বামী প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মিগুয়েলের স্ত্রী কেয়ানা ডোবেলার।

‘আমার আদরের মেয়ের বাবা গত রাতে তার শেষ ম্যাচের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এমন একটি ক্যাচ যেটা আর জেতা সম্ভব নয়।’

‘তুমি খব ধীরে ধীরে আমাদের ছেড়ে চলে গিয়েছ। তবে তুমি সিংহের মতো লড়াই করেছ। তোমাকে নিয়ে আমরা গর্বিত। তুমি অনেকের জন্য আদর্শ হয়ে থাকবে। ‘

‘তুমি আমাদের শিখিয়েছ কিভাবে লড়াই করতে হয়। এখন বিশ্রাম নাও প্রিয়। তুমি এখন সকল যন্ত্রণা থেকে মুক্ত। তোমার দুই মেয়ের পক্ষ থেকে ভালোবাসা। আবারও দেখা হবে।’

১৯৯৯ সালে এফসি লেম্বেকের হয়ে জুনিয়র ফুটবলে নাম লেখান মিগুয়েল। এরপর দীর্ঘ ১৫ বছর জুনিয়র ফুটবল খেলে ২০১৪ সালে সার্কেল ব্রাগের হয়ে সিনিয়র ফুটবলে নাম লেখান মিগুয়েল।

বিষয়:বেলজিয়াম মিগুয়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…