চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ জুলাই থেকে বাস, ২৯ থেকে ট্রেনের অগ্রিম টিকিট 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ জুলাই থেকে বাসের এবং ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আগামী ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে মঙ্গলবার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ জুলাই সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে পরিবহন কোম্পানিগুলো। উত্তরাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে।

এদিকে ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকিট পাওয়া যাবে ৫ আগস্ট থেকে।

মঙ্গলবার রেল ভবনে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান, অর্ধেক টিকিট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

তিনি জানান, রাজধানীর পাঁচটি স্থান- কমলাপুর, এয়ারপোর্ট, বনানী ও তেজগাঁও রেলওয়ে স্টেশন এবং ফুলবাড়িয়া থেকে টিকিটগুলো বিক্রি করা হবে।

মন্ত্রী জানান, উল্লেখিত কাউন্টারগুলোতে আগামী ৭ আগস্টের টিকিট ২৯ জুলাই, ৮ আগস্টের ৩০ জুলাই, ৯ আগস্টের ৩১ জুলাই, ১০ আগস্টের ১ আগস্ট এবং ১১ আগস্টের টিকিট ২ আগস্ট পাওয়া যাবে।

Reneta

অপরদিকে ফিরতি পথের জন্য আগামী ৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট পাওয়া যাবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে এবং একজন যাত্রী সর্বোচ্চ চার জনের টিকিট ক্রয় করতে পারবেন বলে জানান মন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ উল আজহাবাসের টিকিটরেলের অগ্রিম টিকিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT