চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় ডিইউজে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২১
বাংলাদেশ
A A

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেছেন: ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকারের পাশাপাশি সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

তিনি গণহত্যার স্বরূপ তুলে ধরতে বেশি বেশি সংবাদ প্রকাশ ও প্রচারের আহ্বান জানান। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিহত শহীদদের স্মরণে ২৫ মার্চ রাত ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এসময় তিনি এসব কথা বলেন।

Banglabid

ওই সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ। ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন। অনুষ্ঠান শেষে স্বাধীনতার প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন ডিইউজের নেতারা।

মনজুরুল আহসান বুলবুল বলেন: ২৫ মার্চ কালরাত্রিতে পিলখানা, রাজারবাগের পাশাপাশি পাকিস্তানী হানাদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় জাতীয় প্রেসক্লাবসহ দৈনিক সংবাদ, ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যম। এরপরও সাংবাদিকরা স্বদেশের স্বাধীনতার জন্যে কাজ করেছেন। শহীদ হয়েছেন অনেকে।

তিনি মুক্তিযুদ্ধভিত্তিক আরও গবেষণাধর্মী এবং অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

Reneta

ফরিদা ইয়াসমীন বলেন: গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। এজন্য সরকার কাজ করছে। সাংবাদিক সমাজকেও এ বিষয়ে সরকারের পাশে থাকতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দুলাল খান, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, স্বাধীনতা সাংবাদিক পরিষদের সদস্য সচিব হামিদ মোহাম্মদ জসিম, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সভাপতি সুভাস চন্দ বাদল, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক শাহনাজ সিদ্দিকী সোমা, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের রফিকুল ইসলাম কচি প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিইউজের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল, নির্বাহী সদস্য শাহনাজ এলিস, রাজু আহমেদ, জোবায়ের চৌধুরী।

পরে রাত সাড়ে ১২ টায় স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কমিটির নেতাকর্মিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৫ মার্চডিইউজে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাজে শট, দৃষ্টিকটু ফিল্ডিং ও ভালো ক্রিকেট খেলতে না পারা

পরবর্তী

স্বাধীনতার ৫০ বছরে ৫০টি ফ্রি রিটার্ন এয়ার টিকিট

পরবর্তী

স্বাধীনতার ৫০ বছরে ৫০টি ফ্রি রিটার্ন এয়ার টিকিট

বাংলাদেশের এগিয়ে যাওয়া কেউ দমাতে পারবে না: নরেন্দ্র মোদি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT