২৫ দেশে দুই ছবির শুটিং করবেন টাইগার

A young man with a beard and styled hair wearing a navy sports jacket and gray T-shirt, posing against a plain gray backdrop. Channel i News – চ্যানেল আই নিউজ
শিগগির ‘হিরোপান্তি’র সিকুয়েলের শুটিং শুরু করবেন টাইগার। এরপরেই ধরবেন ‘বাঘি ৪’ এর কাজ। এই দুই ছবির শুটিংয়ের জন্য ২৫টি দেশে যেতে হবে টাইগারকে।
এক টুইটে ‘বাঘি ৪’ ও ‘হিরোপান্তি ২’ এর শুটিং শুরুর পরিকল্পনার কথা নিজেই জানিয়েছেন টাইগার। দুটি ছবিই প্রযোজনা করছেন সাজিদ নাদিদওয়ালা।
এবছর ডিসেম্বরে শুরু হবে ‘হিরোপান্তি ২’ এর শুটিং। এরপর ২০২২ এর জানুয়ারি মাসে শুটিং শুরু হবে ‘বাঘি ৪’ ছবির।
২০১৪ সালে ‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন টাইগার শ্রফ। ব্যবসাসফল এই ছবির সিকুয়েল আসছে ৬ বছর পর।
‘বাঘি’ সিরিজের প্রথম দুটি ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। চলতি বছরের শুরুতে এই সিরিজের তৃতীয় ছবি মুক্তি পায়। কিন্তু করোনার সংক্রমণ রুখতে ভারতের সব সিনেমা হল বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়। তাই আশানুরূপ ব্যবসা করতে পারেনি ছবিটি।






