চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ উদ্যোক্তাকে সম্মাননা জানালো ‘চাকরি খুঁজবো না, চাকরি দেব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
অর্থনীতি
A A

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’-এর আয়োজনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এন্ট্রারপ্রিনিয়ন বিভাগের সহযোগিতায় ২৫ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

শনিবার সন্ধ্যায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে  এ উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদান করা হয়।

উদ্যোক্তাদের হাত ধরে কেবল কর্মসৃজনই হবে না দেশের অর্থনীতির আকারও ১২ গুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আমিনুল ইসলাম।

Banglabid

সম্মাননা প্রদান পর্বে দেশীয় নৃত্যর প্রচার, প্রসার এবং নৃত্যকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ তুরঙ্গমী রেপারিটরি ড্যান্স থিয়েটার প্রতিষ্ঠার জন্য নুরুল কাদের সম্মাননা-২০১৭ লাভ করেন পূজা সেনগুপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর করার পর পদার্থবিজ্ঞানী হওয়ার সুযোগ ছেড়ে দিয়ে পূজা তাঁর ভালবাসার নাচকেই গ্রহণ করেন পেশা হিসাবে। এবং দেশে ও বিদেশে দেশীয় নৃত্যগীতের নতুন ধারা প্রবর্তনের জন্য তুরঙ্গমী গড়ে তুলেন।

চট্টগ্রামে ভিন্ন ধারার রেস্তোরা প্রতিষ্ঠার পথিকৃৎ মনজুরুল হক পেয়েছেন ইউসুফ চৌধুরী সম্মাননা ২০১৭। এই উদ্যোক্তা এরই মধ্যে প্রতিষ্ঠা করেছেন বারকোড ক্যাফে, বারগুইচ টাউন ক্যাফে, মেজ্জান হাইলে আইয়্যুন, বীর চট্টলা, বারকোড জিইসি, বারকোড মেরিনা ক্যাপেল্লা, দোসা লাভার্স। ইতিমধ্যে চট্টগ্রামের গন্ডি পেরিয়ে বারকোডের দুইটি শাখা সফলভাবে চালু হয়েছে ঢাকার বনানী এবং গুলশানে। চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবান, বিয়ের খাওয়া প্রভৃতিকে সবসময়ের জন্য উন্মুক্ত রাখা এবং চট্টগ্রামে রেস্তোরা সংস্কৃতির ভিন্নধর্মী প্রসারের প্রচেষ্টা নিয়ে এই কাজ শুরু করেছেন বলে তিনি জানান। তার কারণে ইতিমধ্যে চট্টগ্রামে এক ঝাঁক তরুণ খাবারের উদ্যোক্তার আবির্ভাব হয়েছে।

অনুষ্ঠানে উদ্যোক্তা সম্মাননা পেয়েছে ১২টি উদ্যোগ। এগুলো হলো ড চিং চিং এর ফিনারী, রিজওয়ানা রশীদের ম্যাজিক রুটি মেকার, সিদ্দিকাতুল হকের স্পর্শ ডে-কেয়ার, আমিনুল ইসলামের শাহিন’স হেল্পলাইন, মোস্তফা দিপুর এনেক্স বাংলাদেশ, সুলতানা পপির রংধনু একাডেমি, দেওয়ার রকিব শাহর পিইট ডট কম ডট বিডি, আকাশ খান ও নামমুণ সানজির ল’ফতো, শাহানা বেগমের ফাইন ফেয়ার ক্র্যাফট, মাইনুল হাসানের ডি স্মার্ট কালেকশন, সানাউল মাওলা ও তারিকুল মাওলার সফটটেক-আইটি লিমিটেড ও তাফসির আহমেদের ডিজিটাল ভাস্ট।

Reneta

এছাড়া অনুষ্ঠানে ১১ জন নবীন উদ্যোক্তাকে দেওয়া হয় নবীন উদ্যোক্তা স্মারক। এরা হলেন রেপটো অনলাইন এডুকেশনের ইশতিয়াক সায়েম, টার্গেটিভের জাকির হোসেন খান, হ্যান্ডিমামা ডট কো’র শাহ পরান, ফ্রুইজারের মো. গোলাম মোর্শেদ, এক্সরোবো ক্যাফের মহিবউল্লাহ মাহী, গ্রাম্পিফিশের সামিয়া বিনতে আলমগীর ও নবনীতা রায়, এসকেইপ মিস্টের সাদিত সেলিম, ইশতিয়াক খান, কাজি মাহিন মাহবুব ও আবুল খায়ের চৌধুরী, যান্ত্রিকের আল ফারুক শুভ, রকেট কুরিয়ারের মো. নাহিদুল ইসলাম, খাস ফুডের এ এম এম হাবিবুল মুস্থাফা এবং বার্গার এ কেল্লা ফ’তের ফাহমিদা মিশু।

অনুষ্ঠান শেষে চলছি বছর এমএমই ফাউন্ডেশনের উদ্যোগে বর্ষ সেরা উদ্যোক্তা নির্বাচিত হয়ওয়ায় এম এস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মোহাম্মদ গাজী তৌহিদুর রহমানেক সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলাম, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি এসোসিয়েশনের সহ সভাপতি জিয়া আহমেদ, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সচিব আবু হেনা মোরশেদ জামান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, ই-কমার্স সাইট চালডালের প্রধান কারিগরি কর্মকর্তা জিয়া আশরাফ, জুমশেপারের প্রধান নির্বাহী কাওসার আহমেদ, ই-কুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল, উইডেভসের সিইও আসিফ রহমান, ডিপার্টমেন্ট অব অন্ট্রারপ্রিনিয়রশীপের বিভাগীয় প্রধান শিবলি সারোয়ার, থিমবাকেটের সহ-প্রতিষ্ঠাতা হাসিন হায়দার, ইসকিমির কান্ট্রি ম্যানেজার লুতফি চৌধুরী, দেশের প্রথম বাণিজ্যিক কুমির খামারের উদ্যোক্তা মোস্তাক আহমেদ, ব্রেইন স্টেশনের উদ্যোক্তা রাইসুল কবীর, এসএমই ফাউন্ডেশনের মো. রকিব খান, ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সালেহ মজিদ প্রমুখ।

২০১৪ সাল থেকে এই সম্মাননা চালু করা হয়েছে এবং এ পর্যন্ত ৪৪ জন নবীন উদ্যোক্তা ও ৬৫ জন উদ্যোক্তাকে সম্মানিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্যোক্তা তৈরিকরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT