পরিবেশ

গভীর নিম্নচাপে পরিণত হবে ‘অশনি’

আবহাওয়া মানচিত্রে অশনি ঘূর্ণিঝড়ের অবস্থান দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়া মানচিত্রে অশনি ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিপথ দেখানো হয়েছে, যা বাংলাদেশের উপকূলে আঘাতের আশঙ্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভারতোর অন্ধ্র উপকূল ও তৎসলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে৷ তা ক্রমেই দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ আরো উত্তর পশ্চিম ও উত্তর দিকে অগ্রসর হবে ক্রমেই দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ২৪ ঘন্টার মধ্যে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রাজধানী ঢাকাসহ উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে।

গত ৫ মে আন্দামান সাগর ও সংলগ্ন অঞ্চলে প্রথমে লঘুচাপ, পযার্য়ক্রমে সুস্পষ্ট লঘুচাপ হয়ে রবিবার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ওই ঝড়ের নামকরণ করা হয় ‘অশনি’।

বিষয়:অশনি ঘূর্ণিঝড় ‘অশনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…