জনপদ

অশনিতে ক্ষতিগ্রস্থ হলে কৃষকদের পুনর্বাসন করা হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী অশনিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অশনিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য কৃষিমন্ত্রী ও অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় অশনি আঘাত হানলে তাতে ক্ষতিগ্রস্থ কৃষকদের বিনামূল্যে বিজ, সার দিয়ে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার বরিশালের বাকেরগঞ্জে পতিত জমিতে বোরো ধান আবাদের ফসল কর্তন ও মাঠ দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি যতোই আন্দোলন করুক তা সফল হবে না। দেশে আজ আগের মতো মংগা, খরা নেই। শান্তি অবস্থা বিরাজ করছে।

‘‘খালেদা জিয়া ও তার ছেলে দুর্নীতি করেছে, বাংলার মাটিতে তাদের আর ঠাঁই হবে না। বিএনপিকে ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতে হবে, আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না।’’

বৈরি আবহাওয়া উপেক্ষা করে তিনি আজ দুপুরে বরিশালের বিভিন্ন পতিত জমিতে বোরো আবাদ পরিদর্শন করেন। সেখানে বরিশালের জেলা প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পতিত জমি প্রথমবারের মতো চাষাবাদকারি কৃষকরা উপস্থিত ছিলেন।

বরিশাল অঞ্চলে এবার রেকর্ড সংখ্যক ২৭ হাজার হেক্টর পতিত জমিতে বোরো আবাদ হয়েছে। এতে প্রায় দেড় লক্ষ টন অতিরিক্ত ফলনের লক্ষ্য ধার্য করা হয়েছে। কৃষিমন্ত্রী বরিশাল ও পটুয়াখালীতে দু’দিনের সফরে আজ সকালে বরিশাল আসেন।

বিষয়:ঘূর্ণিঝড় ‘অশনি বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…