চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ বছরে বিশ্বে ১১৪৮ সাংবাদিক খুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)’র প্রতিবেদনে বলা হয়েছে গত ১৯৯২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সারা পৃথিবীতে ২৩ বছরে সর্বমোট ১ হাজার ১শ’৪৮ জন সাংবাদিককে খুন করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় শীর্ষ ২০টি দেশের মধ্যে ইরাকে ১৬৮, সিরিয়ায় ৮৫, ফিলিপাইনে ৭৭, আলজেরিয়ায় ৬০, সোমালিয়ায় ৫৭, রাশিয়ায় ৫৬, পাকিস্তানে ৫৬, কলোম্বিয়ায় ৪৬, ভারতে ৩৭, মেক্সিকোতে ৩৫, ব্রাজিলে ৩৪, আফগানিস্তানে ২৭, তুরস্কে ২০, শ্রীলঙ্কায় ১৯, বসনিয়ায় ১৯, তাজাকিস্তানে ১৭, রুয়ান্ডায় ১৭, ‍সিয়েরা লিয়নে ১৬, ইসরাইল এবং অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ১৬ জন সাংবাদিককের খুন করা হয়।

বাংলাদেশে ১৯৯২-২০১৫ সাল পর্যন্ত ১৯ জন সাংবাদিককে খুন করা হয়।

এদের মধ্যে; ১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি নীলফামারীর নীলসাগার পত্রিকার মোহাম্মদ কামরুজ্জামান, ১৯৯৮ সালের ৩০ আগস্ট যশোরের দৈনিক রানার পত্রিকার সাইফুল আলম মুকুল, ২০০০ সালের ১৬ জুলাই দৈনিক জনকন্ঠের যশোর প্রতিনিধি শামসুর রহমান, ২০০১ সালের ২১ এপ্রিল খুলনার অনির্বাণ পত্রিকার নাহার আলি, ২০০২ সালের ২ মার্চ খুলনার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার হারুনুর রশীদ।

২০০২ সালের ৫ জুলাই খুলনার অনির্বাণ পত্রিকার শুকুর খান, ২০০৪ সালের ১৫ জানুয়ারী ইংরেজী দৈনিক নিউ এজের খুলনা প্রতিনিধি মানিক সাহা, ২০০৪ সালের ২৭ জুন খুলনার জন্মভূমি পত্রিকার হুমায়ূন কবীর, ২০০৪ সালের ২২ আগস্ট খাগড়াছড়ি জেলার অন্তর্গত মানিকছড়ি উপজেলার দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রতিনিধি কামাল হোসেন।

২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি খুলনার সংগ্রাম পত্রিকার শেখ বেলাল উদ্দিন, ২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকালের গৌতম দাস, ২০১২ সালের ১৫ জুন বরিশালের কাশিপুর ইউনিয়নের গ্রামের কাগজের জামাল উদ্দিন।

Reneta

ঢাকায় ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ব্লগার আহমেদ রাজিব হায়দার, ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গার দৈনিক মাথাভাঙ্গার সদরুল আলম নিপুল, ঢাকার টিএসসিতে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি লেখক ও ব্লগার অভিজিৎ রয়, ঢাকায় ২০১৫ সালের ৩০ মার্চ ব্লগার ওয়াশিকুর রহমান বাবু,২০১৫ সালের ১২ মে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস এবং ২০১৫ সালের ৭ আগস্ট ঢাকায় নিজ বাসায় ব্লগার নিলয় নীলকে হত্যা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্লগার হত্যাসাংবাদিকসিপিজে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে দীর্ঘমেয়াদি অবস্থানের ক্ষেত্রে আগেই ভিসা নিবন্ধন বাধ্যতামূলক

জুন ২, ২০২৬

প্রিয় ভোলার পথে তোফায়েল আহমেদ, শেষ বিদায়ে শোকের ছায়া

জুন ২, ২০২৬

ব্রাজিল সমর্থকদের ভিন্ন উদযাপন, র‌্যালির বদলে বৃক্ষরোপণ

জুন ২, ২০২৬

নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, ফোনে তীব্র ভর্ৎসনা

জুন ২, ২০২৬

মেহেরপুরে বোরোর বাম্পার ফলন, কৃষকের মুখে স্বস্তির হাসি

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT