চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছর পর ঢাকায় ‘বেদের মেয়ে জোসনা’, ফিরছেন চলচ্চিত্রে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

এক সময় ঢাকাই চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় ছিলেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ। তার মিষ্টি হাসি, বড় চোখের মায়াবী চাহনি, মন মাতানো অভিনয়, প্রাণ দুলানো নাচ দাগ কেটেছিলো লাখো যুবকের অন্তরে। কিন্তু সব ছেড়ে নব্বই দশকের শেষের দিকে তিনি চলচ্চিত্র থেকে দূরে সরে যান। বসবাস করতে শুরু করেন কলকাতায়।

সেখানে অবশ্য কিছু চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে ২২ বছর পর ঢাকায় এলেন অঞ্জু ঘোষ। মূলত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে অঞ্জু ঘোষ ঢাকায় এসেছেন।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এই চিত্রনায়ক বলেন, শিল্পী সমিতি তাকে (অঞ্জু ঘোষ) ঢাকায় এনেছে। সমিতির আমন্ত্রণেই বৃহস্পতিবার তিনি ঢাকায় আসেন। রাজধানীর বনানীতে অঞ্জু ঘোষের এক আত্মীয় আছেন। তার বাসায় আপাতত উঠেছেন।

জায়েদ খান বলেন, ওখান থেকে শিল্পী সমিতির পক্ষ থেকে অঞ্জু ঘোষকে ঢাকার একটি অভিজাত হোটেলে রাখার ব্যবস্থা করছি। আগামী রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর শিল্পী সমিতিতে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। জানাবেন কেন ঢাকা ছেড়েছিলেন। এতদিন কীভাবে কেটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অঞ্জু ঘোষ এ যাত্রায় তিন থেকে চারদিন ঢাকায় থাকবেন। তারপর ফিরে যাবেন কলকাতায়।

Reneta

জায়েদ খান জানান, অঞ্জু ঘোষ এদেশে চলচ্চিত্র প্রযোজনা করবেন। তিনি এমন ইচ্ছে পোষণ করেছেন। এসব বিষয়েও রবিবার তিনি গণমাধ্যমে কথা বলবেন। পাশাপাশি শিল্পী সমিতির পক্ষ থেকে গুণী এই শিল্পীকে সংবর্ধনাও দেয়া হবে। জায়েদ খান বলেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। আজ (শুক্রবার) দুপুরে তার সঙ্গে আমি দেখা করেছি।

অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি ঘোষ। ফরিদপুরের ভাঙ্গায় তার জন্ম। ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় এই নায়িকা অঞ্জু ঘোষ এখন কলকাতাবাসী। সেখানেই নিজে ফ্ল্যাট কিনেছেন। এছাড়া অঞ্জু কলকাতার বিশ্বভারতী যাত্রা পালাতেও নিয়মিত অভিনয় করেন। ১৯৯৬ সালে মনের ভেতর এক অজানা কষ্ট নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন অঞ্জু। তারপর থেকেই কলকাতাতেই তার নিবাস।

বাংলাদেশে তার উল্লেখ্যযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বড় ভালো লোক ছিলো’, ‘আবে হায়াত’, ‘প্রাণ সজনী’, ‘ধন দৌলত’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘রক্তের বন্দি’, ‘আওলাদ’, ‘চন্দনা ডাকু’, ‘মর্যাদা’, ‘নিয়ত’, ‘দায়ী কে’, ‘কুসুমপুরের কদম আলী’, ‘অবরোধ’, ‘শিকার’, ‘রঙ্গিন নবাব সিরাজউদ্দৌলা’, ‘চোর ডাকাত পুলিশ’, ‘শঙ্খমালা’, ‘আদেশ’, ‘আয়না বিবির পালা’, ‘এই নিয়ে সংসার’, ‘গাড়ীয়াল ভাই’, ‘প্রেম যমুনা’ ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জু ঘোষচলচ্চিত্র শিল্পী সমিতিজায়েদ খানবেদের মেয়ে জোসনালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্ট চূড়ান্ত

পরবর্তী

১০ মেধাবী শিক্ষার্থীকে চীন ভ্রমণে পাঠাচ্ছে হুয়াওয়ে

পরবর্তী

১০ মেধাবী শিক্ষার্থীকে চীন ভ্রমণে পাঠাচ্ছে হুয়াওয়ে

বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আলেম সমাজের সহায়তা চাইলেন হানিফ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT