চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ মেধাবী শিক্ষার্থীকে চীন ভ্রমণে পাঠাচ্ছে হুয়াওয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

দেশের শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয় থেকে শীর্ষ ১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ আইসিটি সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির কাস্টমার সল্যুশন ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এক্সপেরিয়েন্স সেন্টারে (সিএসআইসি) আয়োজিত এক অনুষ্ঠানে এই শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

হুয়াওয়ের সবচেয়ে বড় সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতার আওতায় বাছাই প্রক্রিয়া অনুসরণ করে এই শিক্ষার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

সম্প্রতি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষক এবং হুয়াওয়ের বিশেষজ্ঞ দলের সহায়তায় ৫টি বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে মোট ১০জন মেধাবী শিক্ষার্থীকে বাছাই করা হয়। আগামীকাল ৮ সেপ্টেম্বর এই শিক্ষার্থীদের দুই সপ্তাহের জন্য চীনের বেইজিং ও শেনঝেনে শিক্ষাসফরে নিয়ে যাওয়া হবে। যেখানে তারা পরবর্তী প্রজন্মের প্রযুক্তি যেমন: ফাইভ জি, ইন্টারনেট অব থিংস (আইইউটি) এবং ক্লাউড কম্পিউটিং বিষয়ে অভিজ্ঞতা নিতে পারবে। গবেষণা ও উন্নয়নে বিপুল পরিমাণ বিনিয়োগ করে নতুন নতুন পণ্য উদ্ভাবন করছে হুয়াওয়ে। ফলে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রভাবশালী কোম্পানিতে পরিণত হচ্ছে।

অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং জেংজুন আশাবাদ ব্যক্ত করে বলেন: ‘সিডস ফর দ্য ফিউচার’ বিশ্বব্যাপী হুয়াওয়ের সবচেয়ে বেশি বিনিয়োগ করা সিএসআর প্রোগ্রাম, যা ২০০৮ সাল থেকে শুরু হয়। এখনও পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশ ও অঞ্চলে সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতা চালু হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত বিশ্বের ২৫০টি বিশ্ববিদ্যালয় থেকে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছে, যাদের মধ্যে ৩ হাজার ৬০০ জন শিক্ষার্থীকে চীনের শেনজেন-এ হুয়াওয়ের হেডকোয়ার্টারে শিক্ষা সফরে গিয়ে হাতে কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবনের জন্য নতুন নতুন আইসিটি মেধাবীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা। আমি বিশ্বাস করি, বিশ্বের চলমান আইসিটি ইন্ডাস্ট্রির সাথে মানিয়ে নিতে এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে। হুয়াওয়ে সবসময় বাংলাদেশের আইসিটি ও টেলিকম খাতের উন্নয়নে অবদান রাখবে।

তিনি আরও বলেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে হুয়াওয়ে সব ধরনের সহায়তা করবে। এছাড়াও বাংলাদেশে আইসিটি অবকাঠামো তৈরি, ভার্টিক্যাল ইন্ডাস্ট্রির ডিজিটাল রূপান্তর, ভোক্তাদের বিশ্বমানের প্রযুক্তি পণ্য সরবরাহ করতে এবং আইসিটি মেধাবীদের জন্য হুয়াওয়ে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমাদের সঙ্গে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ।’

এ সময় তিনি ডিজিটাল বাংলাদেশ গড়তে ভিশন-২০২১ অর্জন করতে বাংলাদেশের আইসিটি খাতে অবদান রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানান।

Reneta

‘সিডস ফর দ্য ফিউচার’ ২০১৮-এর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে চূড়ান্ত হওয়া ১০ জন শিক্ষার্থীরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাহ সিনথিয়া গোমেজ ও মো. রাকিব রহমান শাওন, ইসলামিক ইনউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে আসিফ নেওয়াজ ও বখতিয়ার হাসান, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে নুজহাত নাওয়ার ও মো. রাকিবুল হাসান, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে আফসানা আফরিন ও মো. আজমাইন ইয়াকিন সৃজন এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে দিবা দাস ও মনিরুল ইসলাম মিশকাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিডস ফর দ্য ফিউচারহুয়াওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২২ বছর পর ঢাকায় ‘বেদের মেয়ে জোসনা’, ফিরছেন চলচ্চিত্রে

পরবর্তী

বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আলেম সমাজের সহায়তা চাইলেন হানিফ

পরবর্তী

বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আলেম সমাজের সহায়তা চাইলেন হানিফ

ব্রাজিলের ‘নিয়মিত’ অধিনায়ক হলেন নেইমার

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT