চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘নূর জাহান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ মুক্তি পেল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ঢাকাসহ দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এমনটাই জানিয়েছেন এর বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

অন্যান্য বারের তুলনায় জাজ থেকে নির্মিত ছবি কম সংখ্যক সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আবদুল আজিজ বলেন, ‘আমাদের ব্যবসায়ীক পলিসির কারণেই ২১টি হলে মুক্তি দিচ্ছি। আমরা চাইলে শতাধিক হলে মুক্তি দিতে পারতাম।’

তিনি বলেন, প্রথম সপ্তাহ মুখ্য কোনো বিষয় নয়। এর আগে আমরা ‘বাদশা’ সিনেমাটি মাত্র ৫০টি হলে মুক্তি দিয়েছিলাম। কিন্তু এরপর পর্যায়ক্রমে সব হলেই সিনেমাটি নিয়েছে। এতে আমরা ব্যাবসায়ীকভাবেও লাভবান হয়েছি। এবারো আমরা এই পলিসিতে এগুচ্ছি।

‘নূর জাহান’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হলো পূজার। এখানে পূজার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নতুন নায়ক আদ্রিত। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন।

‘নূর জাহান’ ছবির পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দু-দেশেই একযোগে মুক্তি দেয়া হয়েছে নূর জাহান। এই ছবিটি উৎসর্গ করা হয়েছে চট্টগ্রামের মাইজভান্ডারি ও মরমি গানের স্রষ্টা আব্দুল গফুর হালিকে।

জেনে নিন দেশের যে সিনেমা হলে চলছে ‘নূর জাহান’:
স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা শপিং মল, ব্লকবাস্টার – যমুনা ফিউচার পার্ক, বলাকা – ঢাকা, শ্যামলী – ঢাকা, অভিসার – ঢাকা, রাজমনি – ঢাকা, রানীমহল – ডেমরা, নিউ মেট্রো – নারায়নগঞ্জ, বর্ষা – জয়দেবপুর, মনিহার – যশোর, ছায়াবানী – ময়মনসিংহ, সঙ্গীতা – খুলনা, লিবার্টি – খুলনা, সনিয়া – বগুড়া, শাপলা – রংপুর, মর্ডান – দিনাজপুর, হীরামনি – নেত্রকোনা, তাজ – নওগাঁ, রাজ – কুলিয়ারচর
মিলন – মাদারীপুর, বর্নালী – শাহজাদপুর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজজাজনূর জাহানপূজা চেরিযৌথ প্রযোজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT