একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুনঃতদন্তকে আদালতের কাছে বেআইনি বলেছেন লুৎফুজ্জামান বাবরের আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষ দাবি করেছে পুলিশ পুনঃতদন্ত করেনি, অধিকতর তদন্ত করেছে।
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযুক্ত সাবেক জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেপ্তার অন্য আসামিদের বুধবার খাজা নাজিমউদ্দীন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের পাশের বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির হন জামিনে থাকা সে সময়ের শীর্ষ পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা।
দিনের কার্যক্রম শুরু হয় বিচারক শাহেদ নুরুদ্দীন এজলাসে আসার পর। বাবরের আইনজীবীরা মামলার আইনগত দিকের ধারাবাহিক বক্তব্য তুলে ধরে মামলা থেকে বাবরের অব্যাহতি চান।
মামলার বিচার কাজ দ্রুত শেষ করে আসামীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আগামী সোমবার আবারো বসবে আদালত।







