২১ আগস্ট হামলায় দোষীদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে সোমবার।
শেষ দিনে রাষ্ট্রপক্ষ জানায়, তারা গ্রেনেড হামলার অপরাধ, গ্রেনেড সরবরাহকারী, মজুদকারী, বণ্টনকারী ও প্রশাসনিক সহায়তাকারীদের চিহ্নিত করতে পেরেছেন। আদালতে দোষীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
একুশে আগস্টের গ্রেনেড হামলার দুই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয় গত বছরের ২৩ অক্টোবর। সেই থেকে ২৫ কার্যদিবসে রাষ্ট্রপক্ষ সাক্ষী ও তথ্য প্রমাণের আলোকে আদালতে যুক্তি উপস্থাপন করে।
রাষ্ট্রপক্ষ জানায়, ২০০৪ সালের ওই ভয়াবহ গ্রেনেড হামলা ছিলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে বিপক্ষ শক্তির গভীর ষড়যন্ত্র। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের।
আসামীপক্ষের যুক্তিতর্ক শুরু হবে মঙ্গলবার। প্রথম দিন যুক্তিতর্কে অংশ নেবেন পলাতক আসামীদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:






