অপরাধ

২১ আগস্ট মামলার বাদীকে কুপিয়ে জখম

কুমিল্লায় রক্তক্ষরণে নিহতের সংখ্যা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় রক্তক্ষরণে নিহতের সংখ্যা বাড়ছে, স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলার অন্যতম বাদী বদর আজিজ উদ্দীনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রাজধানীর ধনিয়া এলাকায় শুক্রবার সকালে তিনি হামলার শিকার হন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর চারটার দিকে চাঁদপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তিনি হামলার শিকার হন। তার এক প্রতিবেশির সঙ্গে একটি মাইক্রোবাসে করে সেখানে যাওয়ার কথা ছিলো। তাদের জন্য অপেক্ষা করার সময়ই হামলার শিকার হন তিনি।

পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের আরও জানানো হয়, তার উপর উপর্যুপরি ছুরির আঘাত চালানো হয়। এরপর তিনি পূর্ব শেখদি এলাকায় দৌড়ে গেলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে সেই মাইক্রোবোসের ড্রাইভার ও তার প্রতিবেশি সেখানে গেলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বদর আজিজের বুক, বাম হাত ও পায়ে ছুরির আঘাত চালায় দুর্বৃত্তরা।

বিষয়:২১ আগস্ট গ্রেনেড হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…