চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৮ সালেও পর্দায় আসছে না রজনী-অক্ষয়ের ‘রোবট ২’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
বিনোদন
A A

বলিউডে চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি জনপ্রিয় ছবি ‘রোবট’-এর সিক্যুয়াল ‘রোবট ২’। এমনিতেই সাই-ফাই হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ছবিটি। তারউপর ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি হিসেবে ঘোষণা দেয়ায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছবিটি। আসছে আগস্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু শোনা যাচ্ছে আগস্টেতো নয়-ই, বরং এই বছরেও পর্দায় আসার সম্ভাবনা নেই!

ভারতীয় ছবি হিসেবে সর্বকালের সবচেয়ে খরচে সিনেমা হিসেবে নাম লেখাতে যাচ্ছে আলোচিত ‘রোবট-২’! ছবিতে প্রথমবার দেখা যাবে বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার ও দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের দ্বৈরথ! প্রায় চারশো কোটি ব্যয়ে নির্মিতব্য ছবিটির পরিচালনা করছেন যথারীতি তামিল ছবির নির্মাতা এস শঙ্কর। ছবিটি নিয়ে পুরো ভারতবর্ষ আছে অপেক্ষায়। অথচ এরমধ্যে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ২০১৮ সালে নাও আসতে পারে ‘রোবট ২’!

শুটিং শেষ হয়েছে ‘রোবট ২’-এর। এখন অপেক্ষায় ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে। যেহেতু ছবিটি সাই-ফাই, তাই পোস্ট প্রোডাকশনের প্রায় সবকিছুর জন্যই নির্ভর করতে হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির উপর। আমেরিকান একটি কোম্পানির সঙ্গে চুক্তিও হয়েছে ছবির প্রযোজকের।

থ্রিডি সম্বলিত ছবিটির বিরাট অংশে ব্যবহৃত হবে স্পেশাল ইফেক্ট। যার মিক্সিংয়ের জন্য বেশ সময় লাগবে। শোনা যাচ্ছে আগামি জুনে পোস্ট প্রোডাকশনের কাজে যাবে ‘রোবট ২’। এটা যদি জুলাইয়েও শেষ হয় তবুও পূর্ব নির্ধারিত সময় আগস্টে ছবিটি মুক্তি দেয়া সম্ভব নয় বলে জানিয়েছে এই টিমের একজন।

চলতি বছরে ছবিটি মুক্তি না পাওয়ার আশঙ্কা ব্যক্ত করে ‘রোবট ২’ টিমের একজন বলিউড হাঙ্গামাকে জানান, ছবিটির পোস্ট প্রোডাকশনে অনেক সময় লাগবে। ফলে এই বছরে ছবিটি পর্দায় নাও আসতে পারে। তবে ২০১৯ সালের জানুয়ারিতে নিশ্চিত বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারএস শঙ্কররজনীকান্তরোবট ২
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT