চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৫ সালে চলচ্চিত্রের সেরা কিছু গান (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৫
বিনোদন
A A

ঢালিউডে যেকোনো সিনেমার সাফল্যের পেছনে কার্যকর ভূমিকা রাখে সেই সিনেমার গান। সিনেমা মুক্তি দেয়ার আগে গানগুলো মুক্তি দেওয়া হয় নিজস্ব ইউটিউব চ্যানেলে। সিনেমা মুক্তি পাওয়া পর গানগুলো ঢালিউড প্রেমীদের মুখে মুখে ফেরে। দর্শকপ্রিয়তার ভিত্তিতে ২০১৫ সালেও ছিলো বেশ কিছু জনপ্রিয় গান, যা দর্শক-শ্রোতাদের মনে দাগ কেটেছে।

চ্যালেন আই অনলাইন পাঠকদের জন্য এবছর বাংলা সিনেমার সেরা ৮ হিট গান

ছুঁয়ে দিলে মন: এবছর এপ্রিলে মুক্তি পেয়েছে জাকিয়া বারী মম ও আরেফিন শুভ জুটিবদ্ধ সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। শিহাব শাহীন পরিচালিক রোমান্টিক ঘরনার এ ছবিটি এবছরের ব্যবসাসফল ছবির একটি। মুক্তি পাওয়া এ ছবিটির টাইটেল গান ‘ছুঁয়ে দিলে মন’ এবারের বাংলা সিনেমার সেরা হিট গানের তালিকার শীর্ষে অবস্থান করছে। সাজিদ সরকারের সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও শাকিলা।

ম্যাজিক মামোনি: জাজ মাল্টিমিডিয়ার এবছরের ঈদুল-ফিতরে মুক্তি পেয়েছিলো সিনেমা ‘অগ্নি টু’। ছবিতে প্রথমবারের মতো আইটেম গার্ল হিসেবে পর্দায় আসেন এ ছবির নায়িকা ‘অগ্নি কন্যা’ মাহিয়া মাহি। বাংলাদেশে তিনিই প্রথম নায়িকা যার আইটেম গান সেসময় ইউটিউবে তুমুল জনপ্রিয় হয়েছিলো। কলকাতার গীতিকার রিদ্দির সুরে ম্যাজিক মামোনিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় শিল্পী নেহা কাকর।

শুধু একবার বলো: কিস্তিমাত ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি হিসেবে আরেফিন শুভ ও আচলের বড় পর্দায় অভিষেক হয়। ২০১৪ সালে মুক্তি পাওয়া অ্যাকশন ধর্মী এ ছবির ‘শুধু একবার বলো’ শিরোনামে গানটি এখনো সেরা হিট গানের তালিকায় রয়েছে। রোমান্টিক ধর্মী এ গানটিতে কণ্ঠ দিয়েছেন পড়শি ও তাহসান।

তোর আশিকি: এবছরের ঈদুল-আজহায় মুক্তি পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’। নুসরাত ফারিয়া ও অঙ্কুশ জুটিবদ্ধ সিনেমায় ‘তোর আশিকি’ গানটি এবারের সেরা বাংলা সিনেমা গানের একটি। রোমান্টিক ঘরনার গানটির উপস্থাপনা ও ফারিয়া ও অঙ্কুশের পারফর্ম্যান্স ছিলো দৃষ্টিনন্দন। কলকাতার নবাগত সুরকার সাবির সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার সঙ্গীতশিল্পী জুবিন।

Reneta

মন দিয়ে মন নিতে সবাই ক্রেজি: আলোচিত ও সমালোচিত মডেল নায়লা নাঈম এবছরের ‘রানআউট’ সিনেমায় আইটেম গার্ল হিসেবে পর্দায় এসেছেন। ‘মন দিয়ে মন নিতে সবাই ক্রেজি’ শিরোনামে এ গানটিতে হিন্দি আটমেট গানের আদলে করার চেষ্টা করেছেন নায়লা। গানটি তেমনভাবে দর্শকদেন মন ছুঁয়ে যেতে না পারলেও এবছরের সেরা গানের তালিকায় রয়েছে এ গানটি।
তুমি আজ হাত ধরো: অ্যাকশন ও থ্রিলার ধর্মী এ বছরের ছবি ‘গ্যাংস্টার রিটার্ন’। আশিকুর রহমান পরিচালিত এবছরের ব্যবসা সফল ছবিটির ‘তুমি আজ ধরো’ শিরোনামের এ গানটি এবছরের বাংলা সিনেমার হিট গানের তালিকায় রয়েছে। অপূর্ব ও আবেদনময়ী মডেল প্রিয়া রোমন্টিক এ গানটির সুর করেছেন আনান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিমু দে।

মনের দুয়ার খুলে দিলাম: শাকিব খান ও পরীমনি’র প্রথম জুটিবদ্ধ ছবি ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটির ‘মনের দুয়ার খুলে দিলাম’ শিরোনামে এ গানটি বেশ জনপ্রিয় হয়েছে। জনপ্রিয় হাবিব ওয়াহিদ ও পড়শির কণ্ঠে রোমান্টিক এ গানটিতে শাকিব খান ও পরীমনির রোমান্সে নতুন করে ভেসেছিলো দর্শকরা।

তোর হাসি: এবছরে ‘পূর্ণদৈঘ্য প্রেমকাহিনী টু’ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা সমস্যার জন্য মুক্তি না পেলেও প্রকাশিত হয়েছে এ সিনেমার একটি গান। শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘তোর হাসি যেনো বিশাল ছক্কা’ শিরোনামে এ গানটির সঙ্গীত আয়োজন করেছেন কবির বকুল। গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৫সালতামামি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT