চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৪ সালের মতো আওয়ামী লীগ আবারও জয়ের তথ্য পেয়ে গেছে: ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৭:৩০ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচনে আওয়ামী লীগ জিতবেই, তথ্য আছে। আজ আবারও সেই তথ্য পেয়ে গেছে।

ফখরুল বলেন, এবার বলছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতবে, বেশি ভোটে জিতবে।

তিনি বলেন, আমাদের প্রশ্ন, কোন তথ্যের ওপর ভিত্তি করে সরকারের উচ্চ পর্যায়ের লোকেরা বলছে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। সাহস থাকলে একটা সুষ্ঠু নির্বাচন দেন। তারপরে দেখেন কারা ক্ষমতায় আসে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টস ইউনিটি সাগর- রুনী মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণই আমাদের একমাত্র শক্তি বাইরের কোন চক্রান্তের ওপর বিএনপি নির্ভর করে না। বিনা ভোটের পার্লামেন্ট কখনো জনগণের পার্লামেন্ট হতে পারে না। সংবিধান বাইবেল নয়। জনগণের জন্য সংবিধান। আর জনগণের জন্যই তা পরিবর্তন করা হবে। ভয়ংকর ধুম্রজাল তৈরি করছে জনগণকে সরকার প্রতারিত করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

যারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় তারাই রাজনীতি নিয়ে মিথ্যাচার করছে। ভয়ংকর মিথ্যাচার করে তাদের যে লক্ষ সেই লক্ষে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে বলেও মন্তব্য করেন তিনি।

Reneta

বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্য আমাদের বলতে হয় ৬০ টাকা চালের কেজি। প্রতিজ্ঞা করেছিল প্রধানমন্ত্রী ১০ টাকায় চাল খাওয়াবেন। পেঁয়াজের কেজি ১২৫ টাকা। অথচ শাসক গোষ্ঠী আত্মতৃপ্তি লাভ করছে। বলছে দেশ এখন উন্নয়নের রোল মডেল!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT